News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাইয়াবাড়িতে গাছ কাটার অভিযোগ, সবুজ সংকেত বন কমিটির উদ্যোগে লাগানো প্রায় ৮ হাজার চারা নষ্ট
Image

রাইয়াবাড়িতে গাছ কাটার অভিযোগ, সবুজ সংকেত বন কমিটির উদ্যোগে লাগানো প্রায় ৮ হাজার চারা নষ্ট

উদয়পুর, ২৫ মে: দীর্ঘদিন ধরেই উদয়পুরের রাইয়াবাড়ি এলাকায় নিয়মিতভাবে রাবার গাছ সহ নানা ফল ও সবজি গাছ নষ্ট হওয়ার ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কে বা কারা পরিকল্পিতভাবে কয়েকদিন অন্তর অন্তর এসব গাছ নষ্ট করে দিচ্ছে। বিষয়টি নিয়ে পূর্বেও একাধিকবার উত্তেজনা ও ঝামেলার সৃষ্টি হয়েছে এলাকায়।

সম্প্রতি রাইয়াবাড়ি ও পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবেশ রক্ষায় কাজ করা ‘সবুজ সংকেত বন কমিটি’ বনদপ্তরের আধিকারিকদের কাছে আবেদন করে কিছু গাছের চারা দেওয়ার জন্য। সেই আবেদনের ভিত্তিতে বনদপ্তর কমিটিকে কয়েক হাজার চারা গাছ সরবরাহ করে। পরে কমিটির সদস্যরা এলাকায় সেই চারা গাছগুলো রোপণ করেন।

কিন্তু, অভিযোগ উঠেছে যে, বহিরাগত কিছু দুস্কৃতি ব্যক্তি ওই গাছগুলোর বড় অংশ কেটে ফেলেছে। সবুজ সংকেত বন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় আট হাজার গাছ ইতিমধ্যেই কেটে ফেলা হয়েছে। ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের অবিলম্বে শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকায় উত্তেজনা ছড়ানো এড়াতে স্থানীয় প্রশাসনও পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর এই উদ্যোগে যারা বাধা দিচ্ছে, তাদের কঠোরভাবে দমন করা হোক, না হলে এই ধরনের ঘটনা ভবিষ্যতেও চলতেই থাকবে।

Releated Posts

রাজ্য সরকার দ্রুত বিভিন্ন দপ্তরের শূন্যপদগুলি পূরণের চেষ্টা করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ মে: শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ববোধে সম্পৃক্ত হয়ে প্রকৃত শিক্ষাদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য জ্ঞানের দুয়ার খুলে দিতে হবে। মনে…

ByByReshmi Debnath May 14, 2026

ভুটানের প্রধানমন্ত্রী এইচ.ই. দাশো শেরিং তোবগে এবং রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক- এর সঙ্গে সাক্ষাৎ সাংসদ বিপ্লব ও প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে ভারতের সংসদীয় একটি প্রতিনিধিদল ভুটান…

ByByReshmi Debnath May 14, 2026

অপারেশন সিন্দুর ভারতের সামরিক সক্ষমতার প্রতিফলন: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: সামরিক প্রতিষ্ঠান, আধা সামরিক বাহিনী, পুলিশ এবং অসামরিক প্রশাসনের পারস্পরিক সম্পর্ক এবং ঘনিষ্ঠ…

ByByReshmi Debnath May 14, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কোনও ধরনের সংকট নেই। তাই জনগণকে…

ByByReshmi Debnath May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top