News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চানমারির শিশুর ঘটনায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী
Image

চানমারির শিশুর ঘটনায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী

আগরতলা, ২৫ মে : চানমারিতে শিশু মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ঘোষিত আর্থিক সহায়তা প্রশংসিত হলেও, বিগত বছরের অনুরূপ ঘটনাগুলিতেও সমান সহানুভূতির প্রয়োগ চাইলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জানান, মুখ্যমন্ত্রী সম্প্রতি চানমারিতে ঘটনার শিকার শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, এজন্য তিনি মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

তবে একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, গত বছর জুন মাসে মোহনপুর সাব-ডিভিশনের রামসুন্দর পাড়ায় দুটি শিশু এবং সাবরুমের কালাঢেপায় ৯ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছিল। সেই সব ক্ষেত্রেও পরিবারগুলো এখনো সরকারি সহায়তার আশায় দিন কাটাচ্ছে।

জিতেন চৌধুরী বলেন, যেভাবে চানমারির শিশুর পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে, তেমনিভাবে রামসুন্দর পাড়া ও কালাঢেপার পরিবারগুলোকেও আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা উচিত।

এই দাবি তুলে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি আনুষ্ঠানিক চিঠিও প্রেরণ করেছেন বলে জানা গেছে। চিঠির মাধ্যমে তিনি আবেদন জানিয়েছেন, সব শিশু মৃত্যুর ঘটনাকেই সমান গুরুত্ব দিয়ে দেখা হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার যেন সমবেদনার হাত বাড়িয়ে দেয়।

বিরোধী দলনেতার এই বক্তব্য ও পদক্ষেপ রাজ্যের সামাজিক ও রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে।
_________

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top