News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডিজিপির ঊনকোটি সফর : আইন-শৃঙ্খলা ও মাদকবিরোধী লড়াই নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক
Image

ডিজিপির ঊনকোটি সফর : আইন-শৃঙ্খলা ও মাদকবিরোধী লড়াই নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

কৈলাসহর, ২৫ মে : ঊনকোটি জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদকবিরোধী লড়াই নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা সদর কৈলাসহরে পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্য পুলিশের মহা-পরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকর।

বৈঠকে উপস্থিত ছিলেন ডিআইজি রতি রঞ্জন দেবনাথ, উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার অবিনাশ রাই, জেলার মহকুমা পুলিশ আধিকারিকবৃন্দ, বিভিন্ন থানার ওসি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি অনুরাগ ধ্যানকর জানান, ডিজিপি হিসেবে এটি তাঁর প্রথম ঊনকোটি সফর হলেও পূর্বেও বহুবার তিনি এই জেলায় এসেছেন। তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা কেবল পুলিশের একার দায়িত্ব নয়; সাধারণ মানুষের সহযোগিতাই এই কাজে অন্যতম শক্তি।” তিনি সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আবেদন জানান।

ডিজিপি আরও জানান, তাঁর এই সফরের মূল লক্ষ্য হলো মুখ্যমন্ত্রীর ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে মাঠপর্যায়ে কৌশল নির্ধারণ এবং প্রয়োগের রূপরেখা তৈরি করা। তিনি বলেন, “আমাদের রাজ্যে বর্তমানে ৩০ শতাংশের বেশি আসামি দণ্ডিত হচ্ছেন, যা একটি ইতিবাচক ইঙ্গিত।”

তিনি এদিন জানান, ঊনকোটি সফর শেষে তিনি উত্তর ত্রিপুরার ধর্মনগরে যাবেন এবং সেখান থেকে কাঞ্চনপুরে অবস্থিত ১৩ নম্বর টিএসআর ব্যাটালিয়নে গিয়ে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে, আজকের এই আকস্মিক সফরকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, মাদকবিরোধী লড়াইকে আরও তীব্র করতে রাজ্য পুলিশ প্রশাসনে বড় ধরনের কিছু পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top