News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দক্ষিণ গোকুলনগরে মন্ত্রী বিকাশ দেববর্মার মতবিনিময় সভা : অনাবাদি জমিতে চাষে সরকারিভাবে সহায়তার আশ্বাস
Image

দক্ষিণ গোকুলনগরে মন্ত্রী বিকাশ দেববর্মার মতবিনিময় সভা : অনাবাদি জমিতে চাষে সরকারিভাবে সহায়তার আশ্বাস

আগরতলা, ২৫ মে : দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজের চিন্তা কুমার মৌসুমপাড়া এলাকায় অনুষ্ঠিত এক উন্মুক্ত মতবিনিময় সভায় উপস্থিত হয়ে কৃষি উন্নয়ন ও জনসাধারণের সমস্যার বাস্তব চিত্র তুলে ধরেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের এই উদ্যোগে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের সরব উপস্থিতি সভাটিকে রূপ দেয় এক গণশুনানিতে।

সভায় অংশগ্রহণকারী নাগরিকরা দীর্ঘদিনের বিভিন্ন অভাব-অভিযোগ তুলে ধরেন, যার মধ্যে অন্যতম ছিল অনাবাদি কৃষিজমির সমস্যা। সভা শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা সরেজমিনে এলাকা পরিদর্শনে বেরিয়ে দেখেন, বহু কৃষিজমি পতিত অবস্থায় পড়ে আছে। কৃষকদের সঙ্গে কথোপকথনে জানা যায়, মূলত আর্থিক অসচ্ছলতা ও সরকারি সহায়তার অভাবে এসব জমিতে চাষাবাদ সম্ভব হচ্ছে না।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মন্ত্রী আশ্বাস দেন, খুব শীঘ্রই রাজ্য সরকার কৃষকদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ও চাষাবাদের উপযোগী সহায়তা প্রদান করবে। তিনি বলেন, “কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড। জমি পতিত পড়ে থাকা মানে সামগ্রিক ক্ষতি। এই সমস্যার স্থায়ী সমাধানে আমরা সক্রিয়ভাবে কাজ করব।”

সভায় আরও উঠে আসে অবকাঠামোর অভাব, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, পানীয় জলের সংকট, রাস্তাঘাটের বেহাল অবস্থা, বৃদ্ধ ও বিধবা ভাতার জটিলতা এবং কর্মসংস্থানের অভাবের মতো নানা জনজীবনঘনিষ্ঠ সমস্যা। প্রতিটি বিষয়ে মন্ত্রী মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত অবহিত করে সমাধানের পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “আমি শুধু একজন মন্ত্রী নই, আপনাদের সাথী। কথা বলুন, আমি শুনছি—আমি আছি। এই অঞ্চলকে উন্নত ও স্বনির্ভর করতে আমরা সকলে মিলে এগিয়ে যাব।”

এদিনের মতবিনিময় সভা এবং এলাকায় সরাসরি পরিদর্শন প্রমাণ করে, বর্তমান সরকার মানুষের দোরগোড়ায় পৌঁছে সমস্যা শুনতে এবং সমাধানে পদক্ষেপ নিতে অঙ্গীকারবদ্ধ। মন্ত্রীর এই আন্তরিক যোগাযোগ ও আশ্বাসে এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

Releated Posts

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top