News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঘনবসতিপূর্ণ এলাকায় শুকরের ফার্ম দুর্গন্ধে অতিষ্ঠ রাজনগরবাসী, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি
Image

ঘনবসতিপূর্ণ এলাকায় শুকরের ফার্ম দুর্গন্ধে অতিষ্ঠ রাজনগরবাসী, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি

আগরতলা, ২৪ মে : কুমারঘাট মহকুমার অন্তর্গত ফটিকরায় বিধানসভা কেন্দ্রের রাজনগর গ্রামে এক বিতর্কিত ব্যবসার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা। অভিযোগের কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছেন দন্ত চিকিৎসক ডাঃ অভিজিৎ ঘোষ, তিনি নিজের শখ পূরণের পাশাপাশি এলাকার বুকে তৈরি করে ফেলেছেন এক বিশাল শুকরের ফার্ম। যেখানে প্রায় ২০০টিরও অধিক শুকর রয়েছে। এরফলে সৃষ্ট দুর্গন্ধে দমবন্ধ হওয়ার জোগাড় হয়েছে গোটা এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা অনুপ চৌধুরী জানান, আমার বাড়ি ঠিক ওই ফার্মের সামনে। এমনিতেই এলাকায় প্রচুর লোকের বসবাস। আমার বৃদ্ধ মা-বাবা একটু বিশুদ্ধ হাওয়ায় বাইরে বসতে চান, কিন্তু ওই ফার্ম থেকে এমন দুর্গন্ধ বের হয় যে জানালা-দরজা বন্ধ করেও থাকা যায় না। খাবার খেতে বসলে গন্ধে গলা উল্টে আসে। ফার্মের সুকরের বিকট ডাক তো আছেই, যা পুরো পরিবেশটাই অস্বস্তিকর করে তুলছে।

তবে এখানেই শেষ নয়। সূত্রের খবর, প্রভাবশালী শাসকদলীয় নেতাদের ছত্রছায়ায় ডাঃ ঘোষ নিজের বিলাসবহুল বাড়িতে ভারতের জাতীয় পশু ময়ূরসহ (সংখ্যা প্রায় ৮টি) বেশ কিছু বন্যপ্রাণী রেখেছেন, যার জন্য বনদপ্তরের অনুমতি নেওয়া হয়নি বলেই অভিযোগ উঠছে। বাড়ির ভিতরে বিভিন্ন প্রজাতির পশু-পাখি থাকারও খবর মিলেছে। অনুপ চৌধুরীর কথায়, আমরা শুনেছি তাঁর বাড়িতে এইসব প্রাণী আছে। বনদপ্তরের নিয়ম কী, সেটা তো তারা ভালো বলতে পারবে। তবে অনুমতি ছাড়া যদি এসব প্রাণী রাখা হয়, তাহলে সেটা অবশ্যই আইনবিরোধী।

সম্প্রতি ওই ফার্মের পাশে বসানো হয়েছে পেভার ব্লক তৈরির মেশিন, যেটি থেকে চরম শব্দ বের হওয়ার আসংখ্যা রয়েছে। এই বিষয়ে অনুপবাবুর বক্তব্য, ঘনবসতিপূর্ণ এলাকায় এমন শব্দদূষণ একেবারেই গ্রহণযোগ্য নয়। গন্ধ আর শব্দে আমাদের দিন-রাত অতিষ্ঠ হয়ে উঠছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই শুকরের ফার্ম অপসারণ করতে হবে। তাঁরা মনে করছেন, প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই বিষয়ে নিশ্চুপ রয়েছে। সূত্রের খবর, খুব শীঘ্রই এলাকার মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন করতে চলেছেন।

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top