News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যৌতুকের দাবিতে প্রতিনিয়ত গৃহবধূকে নির্যাতন, থানায় মামলা
Image

যৌতুকের দাবিতে প্রতিনিয়ত গৃহবধূকে নির্যাতন, থানায় মামলা

আগরতলা, ২২ মে : যৌতুকের দাবিতে শাশুড়ি এবং দেবর প্রতিনিয়ত গৃহবধূকে নির্যাতন করা হতো। নির্যাতন সহ্য করতে না পেরে বাধ্য হয়ে গতকাল বাড়ি থেকে বেরিয়ে যায়। আজ সকালে শাশুড়ি এবং দেবর মেলাঘর থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা গৃহবধূ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, মেলাঘর থানাধীন কেমতলী এলাকার রবীন্দ্র সরকারের ছেলে আমতলী থানাধীন মধুবন এলাকার মনোরঞ্জন ঋষি দাসের মেয়ে শর্মিষ্ঠা ঋষি দাসের সঙ্গে ফেসবুকের মাধ্যমে ভালোবাসার সম্পর্ক হয়। তারপর ৭ থেকে ৮ মাস আগে পালিয়ে বিয়ে করেন তাঁরা। বিয়ের চার মাস যাবত ঠিক ঠাক চলছিল তাদের সংসার। গত তিন মাস ধরে যৌতুকের দাবিতে শাশুড়ি এবং দেবর প্রতিনিয়ত নির্যাতন করে যাচ্ছিল গৃহবধূ শর্মিষ্ঠার উপর। তাই গৃহবধূ শর্মিষ্ঠা নির্যাতন সহ্য করতে না পেরে গতকাল বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর বহু খোঁজা খুঁজির পর আগরতলা গ্ৰেন্ডডিউস ক্লাব এলাকায় খুঁজে পাওয়া গিয়েছে শর্মিষ্ঠাকে। তাই আজ স্বামী উৎপল সরকার, দেবর কিষান সরকার, শশুর রবীন্দ্র সরকার, শাশুড়ি শোভারানী সরকারের বিরুদ্ধে মেলাঘর থানায় লিখিত অভিযোগ করেন গৃহবধূর শর্মিষ্ঠা এবং বাবা মনোরঞ্জন ঋষি দাস।

গৃহবধূর শর্মিষ্ঠা জানিয়েছেন, দেবর কিষান সরকার নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি এসে প্রতিনিয়ত অত্যাচার করেন তাঁর ওপর।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top