News Flash

Image

দুই মহিলা সহ ৫ বাংলাদেশি নাগরিক আটক

আগরতলা, ২২ মে : এলাকাবাসী এবং মধুপুর থানার সহযোগিতায় পাঁচ জন বাংলাদেশিকে পাথারিয়াদার এলাকা থেকে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে দুই মহিলা সহ তিনজন বাংলাদেশী পুরুষকে মধুপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করেন।

জানা গিয়েছে, এলাকাবাসী এবং মধুপুর থানার সহযোগিতায় পাঁচ জন বাংলাদেশিকে পাথারিয়াদার এলাকা থেকে আটক করা হয়েছে। তারা
দিল্লিতে কাজের উদ্দেশ্যে ওপার থেকে এপাড়ে এসেছিল যাওয়ার জন্য। তবে বাংলাদেশে কিছু দালাল চক্র ১৫ হাজারল টাকার বিনিময়ে তাদেরকে মধুপুর থানাধীন পাথারিয়াদার সীমান্তবর্তী এলাকার তারকাটা বেঁড়ার একটি কালভার্টের তলায় দিয়ে এপারে প্রবেশ করিয়ে দিয়েছেন। পরবর্তী সময়ে বিএসএফের চোখে ফাঁকি দিয়ে এপারে প্রবেশ করে। সারা রাত্র এপারে এসে ঘোরাফেরা করে সকালবেলা যখন পাথারিয়াদার এলাকায় ঘোরাফেরা করছিল এমন সময় এলাকাবাসীর নজরে আসে।মুহূর্তের মধ্যেই মধুপুর থানায় খবর দিলে মধুপুর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে।

আরও জানা গিয়েছে, তাদের বাড়ি বাংলাদেশ কুড়িগ্রাম জেলার রংপুর ডিভিশনে। যদিও জানা যায় সেই পাঁচজন একই পরিবারের তাদের নাম মনির খান বাবা, মা সাহেবা খাতুন, ছেলে শাহজালাল খান এবং স্বাধীন খান, পুত্রবধূ দুলালী খাতুন। তবে প্রাথমিক ধারণা বাংলাদেশি দালাল চক্র যুক্ত থাকলেও এপারের কিছু দালাল যে যুক্ত রয়েছে তা কিন্তু বলা বাহুল্য। তবে পুলিশের তদন্তক্রমে তা কিন্তু বেরিয়ে আসবে তাই এখন দেখার বিষয়। বৃহস্পতিবার সকালবেলা পাঁচজন বাংলাদেশীকে গ্রেফতারের পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top