News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুনের ভারতীয় ছাত্র সংসদে তৃতীয় স্থান অর্জন সোনামুড়ার যুবক শুভমের, আসন্ন রাষ্ট্রপতি পুরস্কারের সম্ভাবনা
Image

পুনের ভারতীয় ছাত্র সংসদে তৃতীয় স্থান অর্জন সোনামুড়ার যুবক শুভমের, আসন্ন রাষ্ট্রপতি পুরস্কারের সম্ভাবনা

সোনামুড়া, ২০ মে: মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত ১৪তম ভারতীয় ছাত্র সংসদে অংশগ্রহণ করে গোটা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে রাজ্যের গৌরব বাড়ালেন সোনামুড়ার মেলাঘরের যুবক শুভম নম। রাবার টেকনোলজিতে বি.টেক পাশ করা এই প্রতিভাবান যুবক সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতা করে এই সম্মান অর্জন করেছেন।
চলতি বছরের ৮ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় ভারতীয় ছাত্র সংসদের এই পর্ব, যার আয়োজক ছিল পুণের এমআইটি স্কুল অফ গভর্নমেন্ট। শুভম জানান, এর আগেও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন করলেও তার আবেদন গৃহীত হয়নি। তবে ২০২৫ সালের জন্য ফের আবেদন করলে ভার্চুয়ালি দু’দফা আলোচনার মাধ্যমে তাকে নির্বাচিত করা হয় এবং শেষে পুনেতে সরাসরি আমন্ত্রণ জানানো হয়।
শুভমের আলোচ্য বিষয় ছিল – ‘ভারতীয় রাজনীতিতে মতাদর্শ ও শিক্ষাব্যবস্থা’। ভার্চুয়াল আলোচনায় তার তিন মিনিটের উপস্থাপনা বিচারকমণ্ডলীর মনোযোগ আকর্ষণ করে এবং পরে পুনের মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পান তিনি। সেখানেই অন্যান্য রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতা করে শুভম তৃতীয় স্থান অধিকার করেন।
এই সাফল্যের পরে তাকে নিয়ে যাওয়া হয় সংসদ ভবনে, যেখানে সংসদের সদস্যদের সামনে সরাসরি আলোচনায় অংশ নেন শুভম। তার এই কৃতিত্বের জন্য তাকে আগামী কিছুদিনের মধ্যেই রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হবে বলে জানা গিয়েছে।
শুভমের এই সাফল্যে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনামুড়ার বিশিষ্ট সমাজসেবক ও ২২ নম্বর সোনামুড়া বিজেপি মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস। তিনি শুভমকে উত্তরীয় ও স্মারক প্রদান করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শুভ্রজিৎ দাস আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে শুভমের মতো প্রতিভাবান যুবকেরা রাজনীতিতে অংশ নিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।______

Releated Posts

রাজ্য সরকার দ্রুত বিভিন্ন দপ্তরের শূন্যপদগুলি পূরণের চেষ্টা করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ মে: শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ববোধে সম্পৃক্ত হয়ে প্রকৃত শিক্ষাদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য জ্ঞানের দুয়ার খুলে দিতে হবে। মনে…

ByByReshmi Debnath May 14, 2026

ভুটানের প্রধানমন্ত্রী এইচ.ই. দাশো শেরিং তোবগে এবং রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক- এর সঙ্গে সাক্ষাৎ সাংসদ বিপ্লব ও প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে ভারতের সংসদীয় একটি প্রতিনিধিদল ভুটান…

ByByReshmi Debnath May 14, 2026

অপারেশন সিন্দুর ভারতের সামরিক সক্ষমতার প্রতিফলন: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: সামরিক প্রতিষ্ঠান, আধা সামরিক বাহিনী, পুলিশ এবং অসামরিক প্রশাসনের পারস্পরিক সম্পর্ক এবং ঘনিষ্ঠ…

ByByReshmi Debnath May 14, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কোনও ধরনের সংকট নেই। তাই জনগণকে…

ByByReshmi Debnath May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top