News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রশাসনের আশ্বাসে জল! সামান্য বৃষ্টিতেই কাঞ্চনপুরের কালি মন্দির ও মোটরস্ট্যান্ড এলাকায় জলমগ্ন অবস্থা, তীব্র ক্ষোভ এলাকাবাসীর
Image

প্রশাসনের আশ্বাসে জল! সামান্য বৃষ্টিতেই কাঞ্চনপুরের কালি মন্দির ও মোটরস্ট্যান্ড এলাকায় জলমগ্ন অবস্থা, তীব্র ক্ষোভ এলাকাবাসীর

কাঞ্চনপুর, ১৭ মে : আবারও সামান্য বৃষ্টিতে জলমগ্ন কাঞ্চনপুরের কালি মন্দির সংলগ্ন মণ্ডপ চত্বর এবং পুরানো মোটরস্ট্যান্ড এলাকা। শনিবার ভোরের হালকা বৃষ্টিতেই এলাকা জলের তলায় চলে যায়। কার্যত বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। মা কালী দর্শনে আসা ভক্তরা পড়েন চরম ভোগান্তিতে। তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, এক মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার জলের তলায় তলিয়ে গেল মন্দির চত্বর ও আশপাশের এলাকা। জল নিষ্কাশনের কোনও স্থায়ী ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এই দুরবস্থা। অথচ বিগত সোমবার এলাকাবাসীর প্রতিবাদে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই আশ্বাস যে কেবল মুখের কথায় সীমাবদ্ধ, শনিবারের পরিস্থিতিই তার জ্বলন্ত প্রমাণ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রতিবারই সামান্য বৃষ্টিতে আমরা একই সমস্যার সম্মুখীন হই। প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোনও স্থায়ী সমাধান হয়নি। কেবল আশ্বাস, কাজের কাজ কিছুই হয় না।”

সংবাদ লেখা পর্যন্ত খবর, প্রশাসনের পক্ষ থেকে একটি ইঞ্জিন বসিয়ে জল নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। তবে প্রশ্ন উঠছে, কেন আগে থেকে কোনও স্থায়ী পদক্ষেপ নেওয়া হলো না? প্রশাসনের এমন উদাসীনতা আর কতদিন সহ্য করবেন সাধারণ মানুষ?

Releated Posts

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top