News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সন্দেহজনক ভাবে স্থানীয়দের হাতে আটক দুই সন্ন্যাসী
Image

সন্দেহজনক ভাবে স্থানীয়দের হাতে আটক দুই সন্ন্যাসী

আগরতলা, ১৫ মে : স্থানীয়দের হাতে আটক হয়েছো দুই সন্দেহজনক সন্ন্যাসী। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

এলাকাবাসীদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকেই তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল এলাকায় দুই জন সন্ন্যাসী’কে অসংলগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে প্রত্যক্ষ করে স্থানীয় এলাকাবাসী। এই ২ সন্ন্যাসী’কে প্রত্যক্ষ করে স্থানীয় এলাকাবাসীর মনে সন্দেহ জাগে। পরবর্তী সময় স্থানীয় এলাকাবাসী ওই দুই সন্ন্যাসীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সন্ন্যাসী দ্বয় তাদের সঠিক পরিচয় এবং পরিচয় পত্র দেখাতে গিয়ে অনীহা প্রকাশ করায় ও কথাবার্তায় অসংলগ্নতা বুঝতে পেরে তেলিয়ামুড়া থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় এলাকাবাসী সম্মিলিত ভাবে ওই ২ সন্ন্যাসীকে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে তুলে দেয়।

এই ব্যাপারে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন,এই ২ সন্ন্যাসী বৃহস্পতিবার সকাল থেকেই ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। এলাকাবাসীর মনে সন্দেহ জাগলে তারা ওই সন্ন্যাসীদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ করে। দেশে বর্তমানে যেহেতু একটি যুদ্ধকালীন পরিস্থিতি চলছে সেই সময় এইভাবে অপরিচিত দুই সন্ন্যাসীর ঘোরাঘুরি কে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়।

Releated Posts

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top