News Flash

  • Home
  • দিনের খবর
  • এনএইচআরসি দুই সপ্তাহব্যাপী অনলাইন স্বল্পমেয়াদী ইন্টার্নশিপ কর্মসূচি শুরু করেছে
Image

এনএইচআরসি দুই সপ্তাহব্যাপী অনলাইন স্বল্পমেয়াদী ইন্টার্নশিপ কর্মসূচি শুরু করেছে

নয়াদিল্লি, ১৪ মে – জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) একটি দুই সপ্তাহব্যাপী অনলাইন স্বল্পমেয়াদী ইন্টার্নশিপ কর্মসূচির সূচনা করেছে। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮০ জন ছাত্রছাত্রীকে নির্বাচিত করা হয়েছে। প্রাপ্ত ১,৭৯৫টি আবেদনপত্রের মধ্য থেকে এই শিক্ষার্থীদের বাছাই করা হয়েছে।

এই ইন্টার্নশিপ কর্মসূচির মূল লক্ষ্য হল—দেশে মানবাধিকার প্রচার এবং সংরক্ষণের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে একটি বিস্তৃত ও সুসংগঠিত ধারণা গড়ে তোলা।

এনএইচআরসির মহাসচিব ভারত লাল এই উপলক্ষে বলেন, “ভারতের প্রাচীনতম সভ্যতার সহানুভূতি, করুণা এবং ন্যায়বোধের মূলনীতিগুলির পথপ্রদর্শক হলেন আমাদের তরুণ প্রজন্ম।”

তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আহ্বান জানান, তারা যেন ন্যায়, সমতা ও মর্যাদার প্রতিনিধি হিসেবে সমাজে কাজ করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন, এই ইন্টার্নশিপের সুযোগকে কাজে লাগিয়ে তারা যেন ভারতের সংবিধানিক কাঠামো ও মানবাধিকার সম্পর্কিত বিষয়ে আরও গভীরভাবে জানতে এবং সবার মর্যাদার জন্য কাজ করতে এগিয়ে আসেন।

এই কর্মসূচি এনএইচআরসির তরফ থেকে মানবাধিকার বিষয়ে জনসচেতনতা ও অংশগ্রহণমূলক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Releated Posts

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026

‘গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করব’: ভারত বৈঠকের পর রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ব্লকের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার…

ByByNews Desk Sep 30, 2026

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top