News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রণয়ের জেরে আত্মহত্যার পথ বেছে নিল নাবালিকা
Image

প্রণয়ের জেরে আত্মহত্যার পথ বেছে নিল নাবালিকা

আগরতলা, ১৪ মে: এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ উদয়পুর কাঁকড়াবন এলাকা থেকে এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পরিবারের দাবি, প্রণয়ের জেরে ওই যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, জামজুরি স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী জুহেনারা আক্তার বাড়ির লোকজনের অনুপস্থিতিতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। ওই ঘটনায় দুধ পুসকুনি পঞ্চায়েত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যেখানে জুহেনারা তার পরিবারের সঙ্গে বসবাস করত।

আরও জানা গেছে, দীর্ঘদিন ধরেই একটি সম্পর্ক নিয়ে চাপের মধ্যে ছিল ওই ছাত্রী। পারিবারিকভাবে বিষয়টি মেনে না নেওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকড়াবন থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কাঁকড়াবন থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে এবং প্রেম সংক্রান্ত বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং বিদ্যালয় কর্তৃপক্ষও এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছে এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top