News Flash

  • Home
  • দিনের খবর
  • মায়ের বিয়ের ২৫ দিনের মাথায় ছেলের রহস্যমৃত্যু, সৎ ছেলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ দিলীপ ঘোষের পরিবার
Image

মায়ের বিয়ের ২৫ দিনের মাথায় ছেলের রহস্যমৃত্যু, সৎ ছেলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ দিলীপ ঘোষের পরিবার

কলকাতা, ১৩ মে : চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল নিউটাউন। বিজেপি নেতা তথা দলের জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের (ওরফে প্রীতম) রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার নিউটাউনের শাপুরজি আবাসনে নিজ ফ্ল্যাট থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় ২৫ বছর বয়সী ওই আইটি কর্মীকে। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সৃঞ্জয় সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। তিনি রিঙ্কুর প্রথম পক্ষের সন্তান। পারিবারিক সূত্রে খবর, পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আজই আর.জি. কর মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত হতে পারে। তদন্তকারী আধিকারিকরা প্রাথমিকভাবে কিছু জানাতে চাননি। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তারা অপেক্ষা করতে চান।

ঘটনাকে ঘিরে জল্পনা বেড়েছে। কারণ মাত্র ২৫ দিন আগেই অর্থাৎ ১৮ এপ্রিল রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষের বিয়ে হয়েছিল। সেই সময় সৃঞ্জয় শহরে ছিলেন না। বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। তবে সৃঞ্জয় বলেছিলেন, “১৩ বছর ধরে মা সামাজিক ও পারিবারিক দায়িত্ব পালন করে চলেছেন। এখন নিজের জীবন শুরু করছেন, আমি খুব খুশি মায়ের জন্য।”

তিনি আরও বলেছিলেন, দিলীপ ঘোষের সঙ্গে তাঁর একাধিকবার দেখা এবং কথা হয়েছে। তিনি তাঁকে একজন পিতৃতুল্য ব্যক্তি হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর কথায়, “মানুষের মধ্যে একটা ‘ইমোশনাল ভ্যাকুয়াম’ থেকে যায়। সেই শূন্যতা পূরণ হওয়ার অনুভূতি ভালো।”

সৃঞ্জয়ের আকস্মিক মৃত্যু এই আবেগঘন সম্পর্ককে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। কীভাবে মৃত্যু হল, কী ঘটেছিল ওই ফ্ল্যাটে—তা জানতে মরিয়া পুলিশ। এখনও পর্যন্ত সৃঞ্জয়ের মৃত্যু নিয়ে দিলীপ ঘোষ বা রিঙ্কু মজুমদারের পক্ষ থেকে কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি। মঙ্গলবার দুপুরে আর.জি. কর মেডিক্যালে পৌঁছেছিলেন সৃঞ্জয়ের পিতা ও রিঙ্কুর প্রাক্তন স্বামী রাজা দাশগুপ্ত। সংবাদমাধ্যমের সঙ্গে তিনি কোনও কথা বলেননি।

পরিণত মানসিকতার ছাপ রেখে মায়ের নতুন জীবনের প্রতি যে ছেলেটি সম্মান জানিয়েছিল, তার এভাবে রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ঘিরে উঠছে নানা প্রশ্ন। পুলিশ জানিয়েছে, তদন্তে সব দিকই খতিয়ে দেখা হবে।

Releated Posts

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026

‘গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করব’: ভারত বৈঠকের পর রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ব্লকের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার…

ByByNews Desk Sep 30, 2026

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top