News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর ভারত বাজারে চুরিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন মন্ডলের সভাপতি
Image

উত্তর ভারত বাজারে চুরিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন মন্ডলের সভাপতি

বিলোনিয়া, ১২ মে: উত্তর ভারত বাজারে চুরি কান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন বিলোনিয়া মন্ডলের সভাপতি সায়ন্তন দত্ত। মন্ডল সভাপতি সায়ন্তন দত্তের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কিছু আর্থিক সহায়তা পেয়েছেন।

প্রসঙ্গত, গত ৬ মে উত্তর ভারত বাজারের ২৪ টি দোকানে চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাজার ব্যবসায়ীদের কিছু আর্থিক সহায়তা প্রদান করে পাশে থাকার বার্তা যেন ব্যাবসায়ীদের মুখে কিছুটা হলেও হাঁসি ফুটে উঠে । আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানটি হয় উত্তর ভারত বাজার শেডে রবিবার বিকেলে । আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত, প্রাক্তন মন্ডল সভাপতি গৌতম সরকার ও গৌতম দত্ত গুপ্ত, উত্তর ভারত বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি,উত্তর ভারত গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্যরা। এছাড়া বাজার ব্যাবসায়ী সহ এলাকার প্রবীণ ব্যাক্তিরা।

আলোচনা রাখতে গিয়ে নেতৃত্বরা, এই চুরির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকার বাজার ব্যবসায়ী সহ জনগনকে সদা সতর্ক থাকার আবেদন জানান। এছাড়া বাজার ব্যাবসায়ীদের পক্ষ থেকে বাজার পাহারা দার নিযুক্তি করন সহ উন্নত ধরনের সিসি ক্যামেরা বসানোর জন্য আবেদন রাখেন নেতৃত্বদের কাছে। বাজার ব্যবসায়ীদের এই আবেদন সাড়া দিয়ে মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত বলেন কিছুদিনের বাজার কমিটিদের নিয়ে এক সভা করবেন।

Releated Posts

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top