News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দাদু-নাতির মৃত্যু, পরিবারে শোকের ছায়া
Image

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দাদু-নাতির মৃত্যু, পরিবারে শোকের ছায়া

বিশ্রামগঞ্জ, ১২ মে: রবিবার রাতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের দাদু ও নাতি। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বিশ্রামগঞ্জ পরিমল চৌমুহনি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে, যেখানে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতদের নাম নারায়ণ ভৌমিক (৬২) এবং আদরিক ভৌমিক (১১ মাস)। দুর্ঘটনায় পরিবারে মোট পাঁচ জন সদস্য আহত হন, যাদের মধ্যে নারায়ণ ভৌমিক ও শিশুপুত্র আদরিকের মৃত্যু হয়েছে। পরিবারের বাকিরা—আদ্রিকের বাবা, মা এবং ঠাকুরমা—গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে আদ্রিকের বাবা এবং ঠাকুরমার অবস্থা সংকটজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার সকালে বটতলা মহাশ্মশানে দাদু-নাতির একসঙ্গে শেষকৃত্য সম্পন্ন হয়। আদ্রিকের মা শেষবারের মতো ছেলের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এই দুর্ঘটনার খবরে।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top