News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নরসিংহ জয়ন্তীতে আগরতলা ইসকন মন্দিরে বিশেষ পূজা ও যজ্ঞের আয়োজন
Image

নরসিংহ জয়ন্তীতে আগরতলা ইসকন মন্দিরে বিশেষ পূজা ও যজ্ঞের আয়োজন

আগরতলা, ১১ মে: বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হলো নরসিংহ জয়ন্তী। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, এই দিনে ভগবান বিষ্ণু অর্ধ-মানব ও অর্ধ-সিংহ রূপে ‘নরসিংহ’ অবতারে আবির্ভূত হন, হিরণ্যকশিপুর দম্ভ ও অত্যাচারের অবসান ঘটিয়ে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন।

এই শুভ দিনে আগরতলার ইসকন মন্দিরে আয়োজিত হয় বিশেষ যজ্ঞ, পূজার্চনা ও ভক্তিমূলক অনুষ্ঠানের। সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠিত হয় সংকীর্তন, বিশেষ পূজার্চনা ও প্রসাদ বিতরণ।

ইসকন মন্দির কর্তৃপক্ষ জানান, নরসিংহ জয়ন্তী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তির মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে ধর্ম ও ন্যায়ের বিজয়ের প্রতীক।

ভক্তরা বিশ্বাস করেন, এই দিনে ভগবান নরসিংহের আরাধনায় ভয় ও বিপদ থেকে মুক্তি এবং আধ্যাত্মিক শক্তি লাভ হয়। এই পবিত্র অনুষ্ঠানে আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা অংশগ্রহণ করে ধর্মীয় আবহ তৈরি করেন।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top