News Flash

  • Home
  • দিনের খবর
  • আদেশ অমান্য করায় পদাবনতি — সুপ্রিম কোর্টের কড়া বার্তা
Image

আদেশ অমান্য করায় পদাবনতি — সুপ্রিম কোর্টের কড়া বার্তা

নয়াদিল্লি, ১০ মে — আদালতের আদেশ অমান্য করার অভিযোগে অন্ধ্রপ্রদেশের এক ডেপুটি কালেক্টরকে পদাবনতি দিয়ে পুনরায় তহশিলদার পদে পাঠানোর নির্দেশ দিল ভারতের সুপ্রিম কোর্ট। এই সঙ্গে তাকে ১ লক্ষ টাকা জরিমানা গুনতে হবে। আদালতের বক্তব্য, “কেউই আইনের ঊর্ধ্বে নয়, উচ্চ পদে থাকা ব্যক্তিও নয়।”

ডেপুটি কালেক্টর টাটা মোহন রাও যখন গুন্টুর জেলার তহশিলদার পদে ছিলেন, তখন তিনি আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বস্তি উচ্ছেদ করেন। এই উচ্ছেদে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েন। বিষয়টি হাইকোর্টে গড়ায় এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট তাকে আদালত অবমাননার দোষে দোষী সাব্যস্ত করে ২ মাসের কারাদণ্ডও দেয়। পরবর্তীতে রাও সুপ্রিম কোর্টে সেই রায় চ্যালেঞ্জ করেন।

বিচারপতি বি.আর. গাভাই এবং এ.জি. মাসিহ-এর বেঞ্চ রায় প্রদান করে জানায়, “আমাদের জানানো হয়েছে যে আবেদনকারী ২০২৩ সালে ডেপুটি কালেক্টর পদে উন্নীত হয়েছেন। আমরা অন্ধ্রপ্রদেশ সরকারকে নির্দেশ দিচ্ছি যেন তাকে পুনরায় তহশিলদার পদে ফিরিয়ে দেওয়া হয়।”

আদালত স্পষ্ট করে জানায়, “আদালতের আদেশের লঙ্ঘন গণতান্ত্রিক কাঠামোর মূলে আঘাত হানে। এমন আচরণ সহ্য করা যায় না।”

বিচারপতি গাভাই বলেন,“আমরা চাই এই বার্তা দেশজুড়ে ছড়িয়ে পড়ুক — আপনি যতই উচ্চ পদে থাকুন না কেন, আপনি আদালতের আদেশ উপেক্ষা করতে পারেন না।”

আদালতের মতে, অভিযুক্তের “একগুঁয়ে ও নির্দয় মনোভাব” দুঃস্থ বাসিন্দাদের দুর্ভোগ বাড়িয়েছে, তবে তার পরিবার যেন এই পরিস্থিতির ভুক্তভোগী না হয়। সে কারণে তাকে কারাদণ্ড না দিয়ে পদাবনতি ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, “আইনের শাসনের ভিত্তিকে টিকিয়ে রাখতে হলে বিচার বিভাগের মর্যাদা রক্ষা করা আবশ্যক। এমনকি সংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিও আদালতের আদেশ মানতে বাধ্য।”

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top