News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা : জাতীয় চিকিৎসা প্রস্তুতি পর্যালোচনা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে.পি. নাড্ডার
Image

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা : জাতীয় চিকিৎসা প্রস্তুতি পর্যালোচনা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে.পি. নাড্ডার

নয়াদিল্লি, ৯ মে : ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে শুক্রবার দেশের চিকিৎসা কেন্দ্র ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত এক পর্যালোচনা সভা করেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে.পি. নাড্ডা।

এই পর্যালোচনা সভায় স্বাস্থ্য মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তাঁরা দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য পরিষেবার বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। সভায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীকে দেশের সমস্ত হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলির কার্যক্ষমতা এবং নজরদারি ব্যবস্থার বিষয়ে বিশেষভাবে অবহিত করা হয়েছে।

এই গুরুত্বপূর্ণ সভাএ এই মুহুর্তে যথেষ্ট প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কারণ, পাকিস্তান “অপারেশন সিন্দুর”-এর পাল্টা প্রতিক্রিয়া জানাতে চেষ্টা চালিয়েছে। ওই অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনী বুধবার পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এই অভিযান ছিল ২২ এপ্রিল পহেলগামের জঙ্গি হামলার প্রতিশোধ।

এর আগে শুক্রবার সকালে সাউথ ব্লকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দিল্লির এই বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং এবং প্রতিরক্ষা সচিব আর.কে. সিং।

এদিকে, ৮ ও ৯ মে’র মধ্যবর্তী রাতে ভারতীয় সেনা জম্মু ও কাশ্মীরের সীমান্তে পাকিস্তানের একাধিক ড্রোন হামলার সফলভাবে প্রতিরোধ করেছে এবং যোগ্য জবাব দিয়েছে।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানায়, “পাকিস্তানের সশস্ত্র বাহিনী ৮ ও ৯ মে রাতের মধ্যবর্তী সময়ে পশ্চিম সীমান্ত জুড়ে একাধিক ড্রোন ও বিস্ফোরক হামলা চালায়। একইসঙ্গে তারা নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে। ভারতীয় বাহিনী সমস্ত হামলা প্রতিহত করে এবং শক্তিশালী জবাব দেয়। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো শত্রু কার্যকলাপের উপযুক্ত জবাব দেওয়া হবে।”

এই পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রকের এই পর্যালোচনা সভা দেশব্যাপী জরুরি স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি ও সজাগতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Releated Posts

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026

‘সরকারই সবকিছুর একমাত্র প্রদানকারী’ ধারণা থেকে ‘নাগরিক দেবো ভব’-এর যুগে ভারত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারত এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছে যখন সরকারকে…

ByByNews Desk Oct 1, 2026

ভারত-ইইউ এফটিএ: বাণিজ্য চুক্তি ও প্রযুক্তি পরিষদের অগ্রগতি পর্যালোচনা পীযূষ গোয়ালের

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর ও কার্যকর করার পথে অগ্রগতি পর্যালোচনা করলেন…

ByByNews Desk Oct 1, 2026

১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে মোদী-পটেলের প্রশংসা, ‘গুজরাটি রক্ত বইছে তাঁর শিরায়’

নয়াদিল্লি/আহমেদাবাদ, ১ অক্টোবর (আইএএনএস): দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানের ককপিটে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অসীম সাহস ও…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top