News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রসবের পর একদিনেই মৃত্যু! চিকিৎসা গাফিলতির অভিযোগ জিবি হাসপাতালের বিরুদ্ধে
Image

প্রসবের পর একদিনেই মৃত্যু! চিকিৎসা গাফিলতির অভিযোগ জিবি হাসপাতালের বিরুদ্ধে

আগরতলা, ৮ মে: একদিনের নবজাতককে রেখে চিরবিদায় নিলেন মা। এই হৃদয়বিদারক ঘটনার কেন্দ্রে রয়েছেন ইন্দ্রনগরের গৃহবধূ প্রিয়াঙ্কা রায়। মৃত্যুর জন্য জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবাকে দায়ী করছেন তাঁর পরিজনরা।

জানা গেছে, গত মঙ্গলবার স্বামী প্রিয়াঙ্কাকে জিবি হাসপাতালে ভর্তি করেন। বুধবার তাঁর অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব হয় এবং একটি সুস্থ সন্তান প্রসব করেন তিনি। সবকিছু স্বাভাবিকই ছিল বলে জানান মৃতার স্বামী। তাঁর কথায়, “গতকাল রাতেও স্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি। তখন ও ভালোই ছিল। কোনো শারীরিক সমস্যা বলে কিছু জানানো হয়নি।”

তবে বৃহস্পতিবার ভোররাতে হঠাৎ শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন প্রিয়াঙ্কা। চিকিৎসকেরা অক্সিজেন সরবরাহ সহ নানা জরুরি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।

শোকাহত স্বামীর দাবি, “এটা নিশ্চয়ই কোনও চিকিৎসাগত ভুল বা স্বাস্থ্যকর্মীদের গাফিলতির ফল। এর তদন্ত হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।”

Releated Posts

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top