ধর্মনগর, ৪ মে: উত্তর ত্রিপুরার মানুষের জন্য আশার আলো নিয়ে এলো রবিবার। বহু প্রতীক্ষার পর অবশেষে শুরু হল ধর্মনগর ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার-এর নির্মাণকাজ।
এই মহতী প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে কাসার ক্যান্সার হাসপাতাল সোসাইটির সহায়তায়। রবিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক ও রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
হাসপাতালের কাজ শুরু হওয়ায় স্বভাবতই খুশি স্থানীয় মানুষ। বিধায়ক জানান, এই হাসপাতাল চালু হলে শুধু উত্তর জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্যান্সার রোগীরাও উপকৃত হবেন। তারা অত্যাধুনিক ও সুলভ চিকিৎসা সুবিধা পাবেন।
বিশ্ববন্ধু সেন আরও জানান, কাছার ক্যান্সার হাসপাতাল এবং মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগেই এই হাসপাতালের কাজ বাস্তবায়িত হচ্ছে। ইতিমধ্যেই ক্যান্সার শনাক্তকরণে ব্যবহৃত দুটি কক্ষ সরকারি বরাদ্দে প্রস্তুত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়া রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা এখান থেকেই শুরু করা হবে বলে তিনি জানান।
এই প্রকল্পের মাধ্যমে উত্তর জেলার স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত হবে বলেই আশা করছেন সংশ্লিষ্ট মহল।

ধর্মনগরে ক্যান্সার হাসপাতালের কাজ শুরু, উত্তর জেলার স্বাস্থ্যক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা
Releated Posts
রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…
বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন
আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…
সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন
কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…
গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান
আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…


















