News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চোর ধরল দমকল! শান্তির বাজারে পুলিশের ভূমিকায় অগ্নিনির্বাপক বাহিনী
Image

চোর ধরল দমকল! শান্তির বাজারে পুলিশের ভূমিকায় অগ্নিনির্বাপক বাহিনী

শান্তির বাজার, ৪ মে : শহরের নিরাপত্তা রক্ষায় এবার দমকল বাহিনীর কর্মীদের অভিনব ভূমিকা। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও দুর্ঘটনাজনিত আহতদের উদ্ধার করাই যাদের মূল দায়িত্ব, সেই শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা এবার এক চোরকে হাতে-নাতে ধরে তুলে দিলেন পুলিশের হাতে।

শনিবার গভীর রাতে শান্তির বাজার অগ্নিনির্বাপক দপ্তরের কাছাকাছি একটি দোকানে চুরির চেষ্টা চলাকালীনই ওই চোরকে পাকড়াও করেন দমকল কর্মীরা। পরে থানায় খবর দিয়ে চোরকে পুলিশের হাতে তুলে দেন তাঁরা। ঘটনায় দমকল বাহিনীর সচেতনতা এবং দায়িত্ববোধকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

শান্তির বাজারের দমকল বাহিনী দীর্ঘদিন ধরেই সঠিক সময়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপন এবং আহতদের চিকিৎসার জন্য প্রাথমিক সহায়তা দিতে প্রশংসা কুড়িয়েছে। এবার তাঁদের পুলিশের ভূমিকায় দেখে সকলেই চমকিত।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাতে পুলিশের টহলের অভাবেই শহরে বেড়ে চলেছে চুরির ঘটনা। পুলিশের চোখ এড়িয়ে নিশিকুটুম্বদের দল প্রায়শই শহরের বিভিন্ন দোকানে চুরি করছে। পুলিশ ব্যস্ত থাকছে হেলমেট পরীক্ষা বা অন্যান্য প্রশাসনিক কাজে, ফলে রাত নামলেই শহর হয়ে পড়ছে অরক্ষিত।

এই ঘটনায় পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে। তবে দমকল কর্মীদের তৎপরতায় আপাতত এক চুরির ঘটনা রোখা সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন শান্তির বাজার অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা।

এই ঘটনার পর শহরের নিরাপত্তা রক্ষায় পুলিশ ও দমকল বাহিনীর যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উঠে আসছে বিভিন্ন মহলে।

Releated Posts

কুমারঘাট আশ্রমপল্লীতে ৩০ লক্ষ টাকার নেশাসামগ্রী উদ্ধার, আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কুমারঘাটের আশ্রমপল্লী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের নেশাসামগ্রী উদ্ধার করেছে পুলিশ। পিকলু…

ByByReshmi Debnath Sep 25, 2026

সাত দফা দাবিতে পশ্চিম জেলা শাসকের কাছে হরিজন উন্নয়ন সমিতির ডেপুটেশন

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সাত দফা দাবি নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির…

ByByReshmi Debnath Sep 25, 2026

লেক চৌমুহনীতে পুলিশের নাকা চেকিংয়ে ১৯২ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৯৬ লক্ষ টাকা

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

মতিনগরে মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ টাকা ও স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ

সোনামুড়া, ২৫ সেপ্টেম্বর: মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ ১৩ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top