News Flash

  • Home
  • বিদেশ
  • সুদানে সহিংসতা অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
Image

সুদানে সহিংসতা অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

সুদান, ১ মে : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সুদানে চলমান সহিংসতা অবিলম্বে বন্ধ করার আহ্বান পুনরায় জানিয়েছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সুদানে সহিংসতা বন্ধ করতে কার্যকর ভূমিকা গ্রহণ করে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল এক বিবৃতিতে বলেন, সুদানের দারফুর অঞ্চলে সহিংসতা যে হারে বাড়ছে, তাতে জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন। রাজধানী আল-ফাশরেও প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে।
তিনি জানান, দুর্ভিক্ষে বিপর্যস্ত জামজাম এবং আবু শাউক নামের অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের শিবিরে দুই সপ্তাহ আগে সংঘটিত হামলায় শতাধিক সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ত্রাণকর্মীরাও রয়েছেন।
আনুমানিক হিসাব অনুযায়ী, চলতি মাসেই শুধুমাত্র জামজাম শিবির থেকে চার লাখের বেশি মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

Releated Posts

ভারতকে বিশ্বনেতা হিসেবে দেখে পোল্যান্ড, স্থিতিশীল অর্থনৈতিক সম্পর্ক গড়তে আগ্রহী: পোলিশ মন্ত্রী

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারতকে বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখে পোল্যান্ড। নয়াদিল্লির সঙ্গে আরও ঘনিষ্ঠ বাণিজ্যিক…

ByByNews Desk Oct 1, 2026

ভারত ব্রাজিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার: ব্রাজিলের মন্ত্রী

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): বিশ্ববাজারে নিজেদের বাণিজ্যিক পরিসর আরও বৈচিত্র্যময় করার কৌশলের অংশ হিসেবে ভারতসহ এশিয়ার দেশগুলির সঙ্গে…

ByByNews Desk Oct 1, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় ৯ জন নিহত, আহত ১১

কাবুল, ১ অক্টোবর (আইএএনএস): আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৯ জন নিহত…

ByByNews Desk Oct 1, 2026

বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার অভিযোগ আওয়ামী লীগের, বিএনপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

ঢাকা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ক্ষমতাসীন বিএনপি সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে বলে অভিযোগ করল আওয়ামী…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top