News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোটা রাজ্যে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত
Image

গোটা রাজ্যে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

আগরতলা, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। তাই দেশ থেকে সাম্রাজ্যবাদী সরকারকে উৎখাত করতে হবে। আজ আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে বিজেপির বিরোধে সুর চড়ালেন পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

সারা দেশের সাথে রাজ্যেও ১লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উদযাপিত হচ্ছে। আজ সকালে সিপিএমের রাজ্য দপ্তরে শ্রমিক সংহতি দিবস উদযাপিত হয়েছে। এদিনে বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি, সিআইটিইউ রাজ্য দপ্তরের এদিন দলীয় পতাকা উত্তোলন করেন সিআইটিইউ রাজ্য সম্পাদক মানিক দে এবং সভাপতি শংকর প্রসাদ দত্ত। তাছাড়া, আজ সকালে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি মে দিবস পালন করা হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক আটঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। তারপর থেকে গোটা দেশে শ্রমিক দিবস পালিত হয়। কিন্তু বিজেপি সরকারের তরফ থেকে শ্রমিক দিবসের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। তাই দেশ থেকে সাম্রাজ্যবাদী সরকারকে উৎখাত করতে হবে।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top