News Flash

  • Home
  • দিনের খবর
  • অমরাবতী সফরের পথে বাধা, গৃহবন্দি কংগ্রেস নেত্রী ওয়াই. এস. শর্মিলা
Image

অমরাবতী সফরের পথে বাধা, গৃহবন্দি কংগ্রেস নেত্রী ওয়াই. এস. শর্মিলা

বিজয়ওয়াড়া, ৩০ এপ্রিল : অন্ধ্রপ্রদেশ কংগ্রেস সভানেত্রী ওয়াই. এস. শর্মিলা-কে আজ সকালে পুলিশ গৃহবন্দি করেছে। তিনি অমরাবতীর উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে বাধা দিয়েছে।

শর্মিলা আজ উদ্দন্ডারায়ুণিপালেম যেতে চেয়েছিলেন যেখানে ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কিন্তু পুলিশ জানিয়ে দেয়, এই সফরের কোনও পূর্বানুমতি নেই, তাই তিনি বাড়ি থেকে বেরোতে পারবেন না।

শর্মিলা পুলিশের এই পদক্ষেপে তীব্র আপত্তি জানিয়ে বলেন, তিনি শুধু কংগ্রেস কার্যালয়ে যাচ্ছিলেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু-র উদ্দেশ্যে এক্স (প্রাক্তন টুইটার)-এ লেখেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী গারু, আমাকে বিজয়ওয়াড়ার ভিলাতে গৃহবন্দি করা হয়েছে কেন? আমি কি শুধুই অফিসে যাচ্ছিলাম বলে অপরাধী? কংগ্রেস কার্যালয়ে যাওয়া কি এখন অপরাধ হয়ে গেছে?

তিনি আরও লেখেন, আপনার সরকার কীসের ভয় পাচ্ছে? কেন আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে? শর্মিলা বলেন, কংগ্রেস দল মাত্র দুদিন আগে ‘অমরাবতী ক্যাপিটাল কমিটি’ গঠন করেছে এবং তাতে সরকার ইতিমধ্যেই আতঙ্কে আছে। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদীর অমরাবতী সফর উপলক্ষে দলীয় কর্মসূচি নির্ধারণ করতেই তিনি অফিসে যাচ্ছিলেন।

Releated Posts

ভারত-নেপাল সীমান্তে সোনা-রুপো-সহ দুই নেপালি নাগরিককে আটক করল এসএসবি

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের ভারত-নেপাল সীমান্তে ঘোষণাবিহীন সোনা ও রুপো-সহ দুই নেপালি নাগরিককে আটক করেছে সশস্ত্র সীমা…

ByByNews Desk Aug 17, 2026

বীরভূমের তারাপীঠে পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুন, মৃত ৬; একাধিকের অবস্থা সংকটজনক

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে পাঁচতলা একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার…

ByByNews Desk Aug 17, 2026

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত কনস্টেবলের পরিবারকে ৩০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা বিজয়ের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের…

ByByNews Desk Aug 16, 2026

পুণেতে ২২ আগস্ট ‘ছাত্রদের গুঞ্জন’, শুধুমাত্র মেয়েদের জন্য: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার ঘোষণা করেছেন, আগামী ২২ আগস্ট…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top