News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য সম্পন্ন কল্যাণপুরে
Image

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য সম্পন্ন কল্যাণপুরে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ ডিসেম্বর৷৷ শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ সৈনিক চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য সম্পন্ন

শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ সৈনিক চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য সম্পন্ন হয়েছে কল্যাণপুরে৷ ছবি নিজস্ব৷
শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ সৈনিক চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য সম্পন্ন হয়েছে কল্যাণপুরে৷ ছবি নিজস্ব৷

হয়েছে কল্যাণপুরের গারিংপাড়ায়৷ এদিন সেখানে শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা বাহিনীর পদস্থ অফিসার থেকে শুরু করে বনমন্ত্রী নরেশ জমাতিয়া সহ জেলার বিভিন্ন এলাকার মানুষজন৷ হাজারো মানুষ সেখানে হাজির ছিলেন বীর সৈনিক শহীদ চিত্তরঞ্জন দেববর্মাকে শেষ শ্রদ্ধা জানাতে৷
বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ জওয়ানের কফিন বন্দী শব আসে আগরতলায় সেখানে সেনাবাহিনীর তরফ থেকে শ্রদ্ধা জানানোর পর শব নিয়ে রাখা হয়েছিল হাসপাতালে৷ তারপর শুক্রবার সকালে হেলিকপ্ঢারে করে কল্যাণপুরে নিয়ে যাওয়া হয় শব৷ বৃহস্পতিবার থেকেই সেখানে শহীজ চিত্তরঞ্জন দেববর্মাকে দেখতে ভিড় জমিয়েছিলেন গোটা জেলার আপামর মানুষ৷ এদিন সকালে শব বাড়ি পৌঁছতেই কান্নায় ভেঙ্গে পড়েন তার পরিবারের লোকজনার৷ মা-বাবা, স্ত্রী, পুত্র-কণ্যা সকলের চোখে জল৷ প্রথমে কফিন খুলে মা ধনশ্বরী দেববর্মা শেষ বারের মতো ছেলের মুখটি দেখেন৷ তারপর স্ত্রী নমিতা দেববর্মা সহ দুই সন্তানকে দেখানো হয় শহীদ চিত্তরঞ্জন দেববর্মার মুখ৷ তারপর শহীদের শব নিয়ে যাওয়া হয় [vsw id=”EG9YrFg5plw” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]সমাধিস্থলে৷ সেখানে বনমন্ত্রী নরেশ জমাতিয়া, বিধায়ক পদ্ম দেববর্মা, খোয়াই জেলার জেলা শাসক, পুলিশ সুপার জয় চক্রবর্তী সহ সেনা বাহিনীর পদস্থ অফিসাররা ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা জানান৷ পরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দেওয়া হয় শহীদ চিত্তরঞ্জন দেববর্মাকে৷ এরপরই খ্রীষ্টান ধর্মানুসারে কফিন বন্দি চিত্তরঞ্জন দেববর্মার শব দাফন করা হয়৷ দেশের বীর শহীদ এই জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে এসে জাতি উপজাতি উভয় অংশের মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন৷

বাবার অন্তিম যাত্রায় কান্নায় ভেঙ্গে পড়েছে ছোট্ট মেয়েটি৷ নিজস্ব ছবি৷
বাবার অন্তিম যাত্রায় কান্নায় ভেঙ্গে পড়েছে ছোট্ট মেয়েটি৷ নিজস্ব ছবি৷

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে জম্মুতে পাক জঙ্গীরা হামলা চালায়৷ এই হামলায় সেনা জওয়ানরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেন৷ সেই গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন সাতজন সেনা জওয়ান৷ এই শহীদ সেনা জওয়ানদের মধ্যে একজন রাজ্যের সন্তান কল্যাণপুরের বাসিন্দা চিত্তরঞ্জন দেববর্মা৷
এদিকে, আজ কংগ্রেস ভবনের সামনে ছাত্র সংগঠন এনএসইউআইয়ের উদ্যোগে বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ কংগ্রেস ভবনের সামনে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ছাত্র নেতৃবৃন্দ ও অন্যান্যরা৷ দেশ ও দেশ মাতৃকার জন্য বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মা যেভাবে আত্মবলিদান দিয়েছেন তাঁকে চিরস্মরণীয় রাখার জন্য ছাত্র সংগঠনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে৷ গতকাল অখিল ভারতীয় বিদ্যার্থী

বাবার কফিন ধরে দাঁড়িয়ে অবুঝ ছেলে৷ নিজস্ব ছবি৷
বাবার কফিন ধরে দাঁড়িয়ে অবুঝ ছেলে৷ নিজস্ব ছবি৷

পরিষদ এবং ডিওয়াইএফআইয়ের তরফে শহীদ সৈনিক চিত্তরঞ্জন দেববর্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় আগরতলায়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top