News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে ১৫৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ
Image

ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে ১৫৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ

Election Stampনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ ত্রিস্তর পঞ্চায়েতের শূণ্য আসনের উপনির্বাচনে ১৫৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে জানা গিয়েছে৷ শুক্রবার মনোনয়ন পত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়৷ এরপরই ১৫৮ জনের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা দেয় রাজ্য নির্বাচন কমিশন৷ এদিকে, গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনে সিপিএম তিনটি শূণ্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে৷ রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে পঞ্চায়েত সমিতির শূণ্য আসনে উপনির্বাচনে সিপিএম ২, বিজেপি ২, কংগ্রেস ২ এবং তৃণমূল কংগ্রেস ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ৷ এদিকে, জেলা পরিষদের একটি শূণ্য আসনে উপনির্বাচনে বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং নির্দল প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে জানা গিয়েছে৷ তবে, গ্রাম পঞ্চায়েতের সবকটি আসনে বিরোধী দলগুলি প্রার্থী দিতে পারেনি৷ বামেরা গ্রাম পঞ্চায়েতের ৪৪টি আসনেই প্রার্থী দিয়েছে৷ এর মধ্যে সিপিএম ৪২টি এবং সিপিআই ২টি আসনে প্রার্থী দিয়েছে৷ তাদের মনোনয়ন পত্র বৈধ বলে জানা গিয়েছে৷ এদিকে, বিজেপি ৩৮টি আসনে, কংগ্রেস ২২টি আসনে, তৃণমূল কংগ্রেস ২৭টি আসনে এবং সি পি আই এম এল ১টি আসনে প্রার্থী দিতে পেরেছে৷ তাদের মনোনয়ন পত্র বৈধ বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, সাতচাঁদের থাইদাং, রাজনগরের দঃ রাজনগর এবং ঋষ্যমুখের সারাসীমা গ্রাম পঞ্চায়েতের শূণ্য আসনের উপনির্বাচনে সিপিএম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে৷ আগামী ৫ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ৷ যে শূণ্য আসনে সব রাজনৈতিক দল প্রার্থী দিতে পেরেছে সেখানে ২১ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে৷ গণনা করা হবে ২৩ ডিসেম্বর৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top