News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষিতে দৃষ্টান্ত স্থাপন পশ্চিম ঘিলাতলীর শিক্ষিত যুবক মানিক মিয়া
Image

কৃষিতে দৃষ্টান্ত স্থাপন পশ্চিম ঘিলাতলীর শিক্ষিত যুবক মানিক মিয়া

কল্যাণপুর, ২৮ এপ্রিল : কৃষি চিরকালই আমাদের সভ্যতার মূল চালিকা শক্তি। সময়ের পরিবর্তনে অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র বিস্তৃত হলেও কৃষির গুরুত্ব আজও অপরিসীম। আধুনিক সমাজেও এমন কিছু উদাহরণ উঠে আসে, যা ভবিষ্যৎ প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করে। এমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কল্যাণপুর কৃষি মহকুমার অন্তর্গত পশ্চিম ঘিলাতলীর স্নাতক যুবক মানিক মিয়া।

দীর্ঘ প্রায় ছয় থেকে সাত বছর ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত মানিক মিয়া, পারিবারিক আর্থিক অসচ্ছলতার মধ্যেও বর্গা জমিতে চাষ করে পাঁচ সদস্যের পরিবার প্রতিপালন করছেন। নিজস্ব জমি না থাকলেও অন্যের জমি ভাড়া নিয়ে তিনি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিভিন্ন রকমের সবজি চাষ করে চলেছেন।

মানিক জানান, স্নাতক পড়াশোনা শেষ করার পর তিনি কৃষিকেই জীবিকা হিসেবে বেছে নেন। বিজ্ঞানসম্মত উপায়ে পরিকল্পনা করে চাষাবাদ করায় বর্তমানে তিনি লাভের মুখও দেখছেন। বর্তমানে উন্নত জাতের বেগুন চাষ করে ভালো আয় করছেন বলে জানান তিনি।

তবে, মানিকের বক্তব্য, কৃষিকাজে ব্যয় তুলনামূলক বেশি হলেও সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষি থেকে ভালো লাভ সম্ভব। তিনি আরও দাবি করেন, সরকার যদি দ্রুততার সাথে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করে, তাহলে কৃষিক্ষেত্র আরও বিকশিত হবে।

মানিক মিয়ার মধ্যে আত্মনির্ভরতার স্পষ্ট ছাপ দেখা যায়। জমি জমা না থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রম এবং উদ্যমের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি ও পরিকল্পনা থাকলে শিক্ষিত প্রজন্মও কৃষিকে ভিত্তি করে সমাজের দিকনির্দেশক হতে পারে।

Releated Posts

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top