News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাঁচজন ভারতীয় টাউট, একজন বাংলাদেশী নাগরিক সহ ১৪ কেজি গাঁজা উদ্ধার
Image

পাঁচজন ভারতীয় টাউট, একজন বাংলাদেশী নাগরিক সহ ১৪ কেজি গাঁজা উদ্ধার

আগরতলা, ২৬ এপ্রিল: পৃথক পৃথক অভিযানে আগরতলা রেল স্টেশন থেকে পাঁচজন ভারতীয় টাউট, একজন বাংলাদেশী নাগরিক সহ ১৪ কেজি গাঁজা উদ্ধার করে জিআরপি। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

জিআরপি-র ওসি তাপস দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে আগরতলা রেলস্টেশন দিয়ে ৫ জন ভারতীয় টাউট এবং ১জন বাংলাদেশী বহিঃরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। সেই খবরের ভিত্তিতে জিআরপি এবং বিএসএফ জওয়ানরা উৎ পেতে বসে থাকেন। ওই সময় আগরতলা রেলস্টেশনে তারা আসতেই আটক করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেন ওই বাংলাদেশী নাগরিক। বাকি ৫জন ভারতীয় টাউটকে আটক করা হয়েছে। তারা বাংলাদেশী নাগরিকদের পারাপার করতে সহযোগিতা করেন।

এদিন তিনি আরও বলেন, গতকাল আগরতলা রেলস্টেশনে আরেকটি নেশা বিরোধী অভিযান চালিয়েছে। ওই অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় আগরতলা রেল পুলিশ। কিন্তু ওই ঘটনায় কাউকে আটক করা যায় নি।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top