News Flash

  • Home
  • দিনের খবর
  • কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের ঝামেলা বহু পুরনো : ডোনাল্ড ট্রাম্প
Image

কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের ঝামেলা বহু পুরনো : ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন ও নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এই হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও তলানিতে পৌঁছেছে। এমতাবস্থায় দুই দেশকে বিশেষ বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (আমেরিকার সময় অনুযায়ী) ট্রাম্প বলেন, ‘আমি ভারতের খুব কাছের, আমি পাকিস্তানেরও খুব কাছের এবং কাশ্মীরে তাঁরা হাজার বছর ধরে সেই লড়াই চালিয়ে যাচ্ছে।”

ট্রাম্প বলেছেন, “কাশ্মীরে এক হাজার বছর ধরে ঝামেলা চলছে, সম্ভবত তার চেয়েও বেশি সময় ধরে। সেটা ছিল একটা খারাপ ঘটনা (পহেলগামে সন্ত্রাসী হামলা)। দেড় হাজার বছর ধরে ওই সীমান্তে উত্তেজনা ছিল। পরিস্থিতি একই রকম, কিন্তু আমি নিশ্চিত, তাঁরা কোনও না কোনওভাবে এটি সমাধান করবে। আমি উভয় নেতাকেই চিনি। পাকিস্তান ও ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, যা সবসময়ই ছিল।”

Releated Posts

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত কনস্টেবলের পরিবারকে ৩০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা বিজয়ের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের…

ByByNews Desk Aug 16, 2026

পুণেতে ২২ আগস্ট ‘ছাত্রদের গুঞ্জন’, শুধুমাত্র মেয়েদের জন্য: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার ঘোষণা করেছেন, আগামী ২২ আগস্ট…

ByByNews Desk Aug 16, 2026

ডেটিং অ্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে গুজরাটে যুবককে লুট, গ্রেফতার ৩

ভালসাদ, ১৬ আগস্ট (আইএএনএস): ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবককে নির্জন এলাকায় ডেকে নিয়ে গিয়ে মারধর ও ছুরি দেখিয়ে…

ByByNews Desk Aug 16, 2026

বিরোধীদের ‘দিমাগি নকশাল’ বলেননি প্রধানমন্ত্রী: কিরেন রিজিজুর স্পষ্টীকরণ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশালবাদ’ মন্তব্য নিয়ে বিরোধীদের তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই রবিবার স্পষ্টীকরণ দিলেন…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top