News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিতর্কিত মন্তব্যে রাহুলকে ধমক সুপ্রিম কোর্টের, সতর্কও করে দিল শীর্ষ আদালত
Image

বিতর্কিত মন্তব্যে রাহুলকে ধমক সুপ্রিম কোর্টের, সতর্কও করে দিল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ধমক দিল সুপ্রিম কোর্ট। ধমক দেওয়ার পাশাপাশি বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য তাঁকে সতর্কও করে দেওয়া হয়েছে। বিনায়ক দামোদর সাভারকার সংক্রান্ত মানহানি মামলায় উত্তর প্রদেশের একটি নিম্ন আদালত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে সমন জারি করেছিল।

নিম্ন আদালতের সমনকে চ্যালেঞ্জ জানিয়ে রাহুল গান্ধী এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন, কিন্তু গত ৪ এপ্রিল এলাহাবাদ হাইকোর্টও রাহুলের আবেদন খারিজ করে দেয়। এরপরই এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল গান্ধী। শুক্রবার রাহুল গান্ধীর আবেদনের শুনানিতে, লোকসভার বিরোধী দলনেতাকে রীতিমতো ধমক দিয়েছে সুপ্রিম কোর্ট। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য না করার জন্য রাহুলকে সতর্ক করেছে সর্বোচ্চ আদালত, অন্যথায় তাকে পরিণতি ভোগ করতে হবে। এছাড়াও এলাহাবাদ হাইকোর্টের আদেশও স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।

Releated Posts

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026

‘সরকারই সবকিছুর একমাত্র প্রদানকারী’ ধারণা থেকে ‘নাগরিক দেবো ভব’-এর যুগে ভারত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারত এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছে যখন সরকারকে…

ByByNews Desk Oct 1, 2026

ভারত-ইইউ এফটিএ: বাণিজ্য চুক্তি ও প্রযুক্তি পরিষদের অগ্রগতি পর্যালোচনা পীযূষ গোয়ালের

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর ও কার্যকর করার পথে অগ্রগতি পর্যালোচনা করলেন…

ByByNews Desk Oct 1, 2026

১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে মোদী-পটেলের প্রশংসা, ‘গুজরাটি রক্ত বইছে তাঁর শিরায়’

নয়াদিল্লি/আহমেদাবাদ, ১ অক্টোবর (আইএএনএস): দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানের ককপিটে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অসীম সাহস ও…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top