News Flash

  • Home
  • খেলা
  • কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ : ভ্যাঙ্কুভারের কাছে হেরে বিদায়ের শঙ্কা জেগেছে মেসির মায়ামির
Image

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ : ভ্যাঙ্কুভারের কাছে হেরে বিদায়ের শঙ্কা জেগেছে মেসির মায়ামির

ভ্যাঙ্কুভার, ২৫ এপ্রিল (হি.স.) : শুক্রবার সকালে ভ্যাঙ্কুভারের কাছে ২-০ গোলে হেরে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে থেকে বিদায়ের শঙ্কা জেগেছে মেসির মায়ামির। হারার মতো ম্যাচটা খেলেনি মেসিরা-সুয়ারেজরা। পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি তারা।

ভ্যাঙ্কুভারের মাঠ বিসি প্ল্যাসে দুই হাফে দুটি গোল হজম করেছে মেসির মায়ামি। প্রথম গোলটি হয় ম্যাচের ২৪ মিনিটে। পেদ্রো ভিতের দুর্দান্ত এক হেড থেকে বল পেয়ে গোল করেন ব্রায়ান হোয়াইট। আর দ্বিতীয় গোলটি আসে ৮৫ মিনিটে। দারুণ এক আক্রমণ থেকে দলকে দ্বিতীয় গোল এনে দেন সেবাস্তিয়ান বেরহাল্টার।

পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল মায়ামি। ৬৯ শতাংশ বল দখলে ছিল তাদের। তবুও অনেক চেষ্টা করেও গোল পায়নি মেসি-সুয়ারেজরা। আগামী ১ মে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচটি হবে মায়ামির মাঠে। এখন সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে হবে মায়ামিকে। ম্যাচটা নিজেদের মাঠে হলেও কাজটা অনেক কঠিন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top