News Flash

  • Home
  • দিনের খবর
  • পহেলগামের হামলাকারীরা এখনও অধরা, চলছে চিরুনি তল্লাশি
Image

পহেলগামের হামলাকারীরা এখনও অধরা, চলছে চিরুনি তল্লাশি

শ্রীনগর, ২৫ এপ্রিল (হি.স.): দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে পর্যটকদের উপর যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, এখনও তাদের ধরতে পারেনি পুলিশ। মঙ্গলবার থেকেই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে। অনন্তনাগের দুর্গম এলাকাগুলিতে চলছে চিরুনি তল্লাশি। ইতিমধ্যে হামলাকারী জঙ্গিদের ছবি প্রকাশ করেছে প্রশাসন। কারও খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তারা অধরা।

এদিকে, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে জঙ্গি দমন অভিযান আরও জোরদার করেছে সুরক্ষা বাহিনী। শুক্রবার সকালেই জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালায়। বান্দিপোরা জেলার আজাসের কুলনার এলাকায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করতে এবং নির্মূল করতে আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Releated Posts

দিল্লিতে গাড়ি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৩; উদ্ধার ৫টি চোরাই গাড়ি

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ একটি সংগঠিত গাড়ি চুরি ও চোরাই গাড়ি পাচার চক্রের পর্দাফাঁস…

ByByNews Desk Aug 17, 2026

স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশে কর্মবিরতি জোরদার, জরুরি পরিষেবাও বয়কট জুনিয়র ডাক্তারদের

অমরাবতী, ১৭ আগস্ট (আইএএনএস): স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশজুড়ে আন্দোলন আরও জোরদার করলেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার থেকে রাজ্যের সরকারি…

ByByNews Desk Aug 17, 2026

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে বড় ধস, ব্যাহত যান চলাচল

জম্মু, ১৭ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সোমবার বড়সড় ভূমিধসের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক…

ByByNews Desk Aug 17, 2026

বিদেশযাত্রার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, প্রতিকারের দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার আগে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অভিযোগ তুলে…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top