আগরতলা, ২৪ এপ্রিল : আজ হঠাৎ করেই সারপ্রাইজ ভিজিটে গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এদিন তিনি স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত স্বাস্থ্যকর্মী, রোগী ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্য পরিষেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী সরেজমিনে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মীদের কাজের বিষয়ে খোঁজ নেন। তিনি জানান, সামগ্রিকভাবে পরিষেবা সন্তোষজনক হলেও কিছু ঘাটতি রয়েছে, যেগুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হবে।
এদিন মুখ্যমন্ত্রী জল বোর্ডেও যান এবং সেখানেও স্থানীয় স্তরে স্বাস্থ্য পরিষেবা নিয়ে খোঁজখবর নেন। তিনি জানান, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে মুখ্যমন্ত্রী নিজে সরাসরি তদারকি চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এমন আরও পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মুখ্যমন্ত্রীর ঝটিকা সফর
Releated Posts
প্রশাসনিক সংস্কার, ব্যবসা ও জীবনযাত্রার সহজীকরণ নিয়ে শীর্ষ সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস) : পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নির্ধারণে কেন্দ্রীয় সরকারের সব মন্ত্রক ও…
ত্রিপুরায় স্ব- সহায়ক দলের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী
আগরতলা, ৩০ জুন,২০২৬: কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী বলেছেন, ২০৪৭ সালে বিকশিত ভারত গঠন…
চার বছরে সাইবার প্রতারণায় ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার ক্ষতি, দ্রুত অভিযোগ জানানোর আহ্বান ডিজিপির
আগরতলা, ৩০ জুন: গত চার বছরে সাইবার প্রতারণার কারণে ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই…
ডাক্তার দেখাতে গিয়ে আরও অসুস্থ রোগীরা, জিবি হাসপাতালে উপচে পড়া ভিড়, চরম ভোগান্তি
আগরতলা, ৩০ জুন: চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকার প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে জিবি হাসপাতালে। মঙ্গলবার সকাল…















