News Flash

  • Home
  • বিদেশ
  • পহেলগাম হামলার নিন্দা করলো বাংলাদেশ, সন্ত্রাসের বিরুদ্ধে সরব ঢাকা
Image

পহেলগাম হামলার নিন্দা করলো বাংলাদেশ, সন্ত্রাসের বিরুদ্ধে সরব ঢাকা

ঢাকা ও নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলো ঢাকা। এক প্রেস বিবৃতিতে বাংলাদেশের পক্ষ থেকে শোকবার্তায় জানানো হয়েছে, ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এই হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে বাংলাদেশ নিজস্ব অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা আরও একবার নাড়িয়ে দিয়েছে ভারত তথা সমগ্র বিশ্বকে। ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। এই দুঃসময়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে বিভিন্ন দেশ। বিদেশ থেকে এসেছে শোকবার্তা। আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, নেপাল, ইজরায়েল-সহ বিশ্বের বিভিন্ন দেশ ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। সন্ত্রাসের তীব্র নিন্দা করলো বাংলাদেশও।

Releated Posts

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০.৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা ভারতীয় সংস্থাগুলির: সার্জিও গর

নয়াদিল্লি, ৬ মে (আইএএনএস): প্রযুক্তি, উৎপাদন এবং ফার্মাসিউটিক্যাল-সহ বিভিন্ন ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে ২০.৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা…

ByByNews Desk May 6, 2026

ট্রাম্প-সমর্থিত বিবেক রামস্বামী ওহাইও গভর্নর পদের রিপাবলিকান প্রার্থী নির্বাচিত

নিউ ইয়র্ক, ৬ মে (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমর্থনপুষ্ট ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিবেক রামস্বামী ওহাইও গভর্নর পদের…

ByByNews Desk May 6, 2026

ফুজাইরাহ হামলায় ৩ ভারতীয় আহত, ‘অগ্রহণযোগ্য’ বলল ভারত; নিন্দা প্রধানমন্ত্রীর

নতুন দিল্লি, ৫ মে (আইএএনএস): সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহ-এ হামলায় তিন ভারতীয় নাগরিক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা…

ByByNews Desk May 5, 2026

বাংলাদেশে বার নির্বাচন ঘিরে উত্তেজনা: চট্টগ্রামে আওয়ামীপন্থী আইনজীবীদের বাধা ও হেনস্থার অভিযোগ

ঢাকা, ৫ মে (আইএএনএস): বাংলাদেশ-এ আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগের মধ্যে চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের আগে…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top