News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোনামুখী চা বাগানে বর্জ্য পৃথকীকরণ কেন্দ্র পরিদর্শনে জেলাশাসক দিলীপ চাকমা
Image

সোনামুখী চা বাগানে বর্জ্য পৃথকীকরণ কেন্দ্র পরিদর্শনে জেলাশাসক দিলীপ চাকমা

আগরতলা, ২৩ এপ্রিল: ঊনকোটি জেলার অধীনে থাকা কৈলাসহর পুর পরিসদ এবং কুমারঘাট পুর পরিসদ এই দুই পুর পরিসদের চেয়ারম্যানকে সাথে নিয়ে জেলার জেলাশাসক দিলিপ কুমার চাকমা বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রটি পরিদর্শন করেন। পরিদর্শন কালে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা, কৈলাসহর পুর পরিসদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়, কুমারঘাট পুর পরিসদের চেয়ারম্যান যদু দাস, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, কুমারঘাটের মহকুমাশাসক এন.এস চাকমা, গৌরনগর ব্লকের বিডিও নবারুন চক্রবর্তী, ডেপুটি মেজিস্ট্রেট বিশ্বজিত দাস, হেমন্ত ধর সহ আরও অন্যান্য আধিকারিকরা।

পরিদর্শন শেষে জেলাশাসক দিলিপ কুমার চাকমা বলেন, প্রথমে জেলাশাসক অফিসের কনফারেন্স হলঘরে এক বৈঠক অনুস্টিত হয়। বৈঠক শেষে সকল আধিকারিকরা পরিত্যক্ত সোনামুখি চা বাগানে অবস্থিত বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রে গিয়ে সমস্ত খুটিনাটি সম্পর্কে অবগত হন। কৈলাসহর এবং কুমারঘাট এই দুই পুর
পরিসদ এলাকার সমস্ত বর্জ্য এই কেন্দ্রে এনে বর্জ্য গুলো আলাদা আলাদা করে সম্পুর্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য পৃথকীকরণ খুব শীঘ্রই শুরু হবে।

তিনি আরও বলেন, এরজন্য পৃথকীকরণের জন্য বড় বড় অত্যাধুনিক মেশিন খুব শীঘ্রই প্রতিস্থাপন করা হবে।বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রের ভিতরে কোথায় কিভাবে মেশিন গুলো বসানো হবে সেগুলো বাস্তবায়নের জন্যই মূলত পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে দুই পুর পরিসদের প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top