News Flash

  • Home
  • দিনের খবর
  • রামবান আকস্মিক বন্যা : তৃতীয় দিনের জন্য বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক
Image

রামবান আকস্মিক বন্যা : তৃতীয় দিনের জন্য বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

জম্মু, ২২ এপ্রিল (হি.স.): রাস্তা মেরামত ও সংস্কারের কাজ চলছে দ্রুততার সঙ্গে, যদিও এখনও যানবাহন চলাচল স্বাভাবিক হল না গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে। সড়কপথে ভূস্বর্গের সঙ্গে গোটা দেশের সংযোগকারী এই জাতীয় সড়ক মঙ্গলবার তৃতীয় দিনেও বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে আরও ৪-৫ দিন সময় লাগবে।

মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ রয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, জাতীয় সড়কে যানবাহন চলাচল শুরু হতে আরও ৪-৫ দিন সময় লাগবে। উল্লেখ্য, গত ২০ এপ্রিল প্রবল বৃষ্টির জেরে রামবানের বেশ কয়েকটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটে, ভুস্থূলনে যানবাহন ও সম্পত্তির ক্ষতি হয়েছে ব্যাপক। নানা স্থানে মাটির নীচে চাপা পড়ে রয়েছে গাড়ি। আকস্মিক বন্যায় ৩৭টি বাড়ি ও একটি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশাল সম্পত্তির ক্ষতি হয়েছে, তবে কোনও প্রাণহানি হয়নি।

Releated Posts

দিল্লিতে গাড়ি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৩; উদ্ধার ৫টি চোরাই গাড়ি

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ একটি সংগঠিত গাড়ি চুরি ও চোরাই গাড়ি পাচার চক্রের পর্দাফাঁস…

ByByNews Desk Aug 17, 2026

স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশে কর্মবিরতি জোরদার, জরুরি পরিষেবাও বয়কট জুনিয়র ডাক্তারদের

অমরাবতী, ১৭ আগস্ট (আইএএনএস): স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশজুড়ে আন্দোলন আরও জোরদার করলেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার থেকে রাজ্যের সরকারি…

ByByNews Desk Aug 17, 2026

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে বড় ধস, ব্যাহত যান চলাচল

জম্মু, ১৭ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সোমবার বড়সড় ভূমিধসের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক…

ByByNews Desk Aug 17, 2026

বিদেশযাত্রার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, প্রতিকারের দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার আগে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অভিযোগ তুলে…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top