News Flash

  • Home
  • দিনের খবর
  • সৌদির উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন একগুচ্ছ কর্মসূচিতে
Image

সৌদির উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন একগুচ্ছ কর্মসূচিতে

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের সফরে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মঙ্গলবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে সৌদি আরবের জেদ্দাহর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সলমনের আমন্ত্রণে দু’দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।

এদিন সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “সৌদি আরবের জেদ্দাহর উদ্দেশ্যে রওনা হচ্ছি, যেখানে আমি বিভিন্ন সভা এবং কর্মসূচিতে যোগ দেব। সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত। গত দশকে দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্য গতি অর্জন করেছে। আমি কৌশলগত অংশীদারিত্ব কাউন্সিলের দ্বিতীয় সভায় অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি সেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করব।”

Releated Posts

দিল্লিতে গাড়ি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৩; উদ্ধার ৫টি চোরাই গাড়ি

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ একটি সংগঠিত গাড়ি চুরি ও চোরাই গাড়ি পাচার চক্রের পর্দাফাঁস…

ByByNews Desk Aug 17, 2026

স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশে কর্মবিরতি জোরদার, জরুরি পরিষেবাও বয়কট জুনিয়র ডাক্তারদের

অমরাবতী, ১৭ আগস্ট (আইএএনএস): স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশজুড়ে আন্দোলন আরও জোরদার করলেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার থেকে রাজ্যের সরকারি…

ByByNews Desk Aug 17, 2026

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে বড় ধস, ব্যাহত যান চলাচল

জম্মু, ১৭ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সোমবার বড়সড় ভূমিধসের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক…

ByByNews Desk Aug 17, 2026

বিদেশযাত্রার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, প্রতিকারের দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার আগে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অভিযোগ তুলে…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top