News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্য ভারতে তাপপ্রবাহের সতর্কতা, ভিজবে উত্তর-পূর্ব ও দক্ষিণ
Image

মধ্য ভারতে তাপপ্রবাহের সতর্কতা, ভিজবে উত্তর-পূর্ব ও দক্ষিণ

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): মধ্য ভারতে তাপপ্রবাহের সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পাশাপাশি দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন মধ্য ভারতে তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে।

এছাড়াও আগামী কিছু দিন দক্ষিণ উত্তর প্রদেশ, দক্ষিণ হরিয়ানা ও দক্ষিণ পঞ্জাবেও অত্যধিক গরম বাড়বে। আগামী ৩ দিন ধরে মধ্য ভারত এবং গুজরাটে সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস এবং আগামী ৪ দিন ধরে পূর্ব ভারতে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসের ২৬ তারিখ পর্যন্ত উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী ৬ দিন কর্ণাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং তেলঙ্গানায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

দিল্লিতে গাড়ি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৩; উদ্ধার ৫টি চোরাই গাড়ি

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ একটি সংগঠিত গাড়ি চুরি ও চোরাই গাড়ি পাচার চক্রের পর্দাফাঁস…

ByByNews Desk Aug 17, 2026

স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশে কর্মবিরতি জোরদার, জরুরি পরিষেবাও বয়কট জুনিয়র ডাক্তারদের

অমরাবতী, ১৭ আগস্ট (আইএএনএস): স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশজুড়ে আন্দোলন আরও জোরদার করলেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার থেকে রাজ্যের সরকারি…

ByByNews Desk Aug 17, 2026

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে বড় ধস, ব্যাহত যান চলাচল

জম্মু, ১৭ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সোমবার বড়সড় ভূমিধসের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক…

ByByNews Desk Aug 17, 2026

বিদেশযাত্রার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, প্রতিকারের দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার আগে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অভিযোগ তুলে…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top