নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে আদালত৷ বুধবার গোমতী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক স্বামী হত্যার দায়ে অভিযুক্ত স্ত্রী রাজকুমারী জমাতিয়াকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করেন৷ সাথে ৫হাজার টাকার জরিমানা ও অনাদায়ে অতিরিক্ত ২ মাসের কারাবাসের সাজা ঘোষণা করা হয়েছে৷
ঘটনার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৪ জুন রাত ১১ টা নাগাদ বীরগঞ্জ থানাধীন লালগিরি এলাকায় বিক্রম জমাতিয়াকে(৩৫) তার স্ত্রী রাজকুমারী জমাতিয়া(৩০) লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন৷ জানা গেছে, রাতে বাড়ি ফিরে স্ত্রীর সাথে ঝগড়া শুরু হয় তার৷ হঠাৎ উত্তেজিত হয়ে স্ত্রী লাঠি দিয়ে মারতে শুরু করেন স্বামীকে৷ তাতে বিক্রম জমাতিয়া ঘটনাস্থলেই মারা যান৷ এই ঘটনায় পুলিশ অভিযুক্ত রাজকুমারী জমাতিয়াকে গ্রেপ্তার করেন৷ ২০১৩ সালের ২৯ ডিসেম্বর মামলার তদন্তকারী অফিসার ভারতীয় দন্ডবিধি ৩০২ ধারায় আদালতে চার্জশিট জমা দেন৷ এরপর চলতে থাকে এই হত্যা মামলার শুনানি৷ এই মামলায় আদালতে মোট ১৯ জন সাক্ষী দিয়েছেন৷
বুধবার স্বামী হত্যার দায়ে রাজকুমারী জমাতিয়াকে দোষী সাব্যস্ত করেন আদালত৷ এই হত্যার দায়ে আদালত রাজকুমারী জমাতিয়াকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন৷ সাথে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে অতিরিক্ত দুই মাসের কারাবাসের নির্দেশ দেন আদালত৷
স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

















