News Flash

  • Home
  • দিনের খবর
  • সপরিবারে অক্ষরধাম মন্দির দর্শনে জে ডি ভান্স, মুগ্ধ হলে শিল্পকলা দেখে
Image

সপরিবারে অক্ষরধাম মন্দির দর্শনে জে ডি ভান্স, মুগ্ধ হলে শিল্পকলা দেখে

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারত সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। সোমবার দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাঁকে স্বাগত জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিমানঘাঁটিতে ভান্সকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। সেখান থেকে তাঁরা যান দিল্লির অক্ষরধাম মন্দিরে। সপরিবারে অক্ষরধাম মন্দির দর্শন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স।

ভান্সের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত উষা ভান্স এবং তিন শিশুসন্তান— ইওয়ান, বিবেক ও মিরাবেল। সকলের পোশাক ছিল ভারতীয়। অক্ষরধাম মন্দিরের মুখপাত্র রাধিকা শুক্লা বলেছেন, “তাঁদের অবিস্মরণীয় স্মৃতি চিরকাল ধরে রাখার জন্য একটি স্মারক উপহার দেওয়া হয়েছে। যখন তিনি অক্ষরধাম মন্দিরে দর্শন করছিলেন, তখন তিনি এখানকার শিল্পকর্ম, এখানে প্রদত্ত বার্তা এবং এখানকার সাংস্কৃতিক খোদাই সত্যিই পছন্দ করেছিলেন। তাঁর সন্তানরাও অনেক উপভোগ করেছিল। তাঁরা আমাদের দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য অনুভব করেছিল।”

Releated Posts

ভারত-নেপাল সীমান্তে সোনা-রুপো-সহ দুই নেপালি নাগরিককে আটক করল এসএসবি

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের ভারত-নেপাল সীমান্তে ঘোষণাবিহীন সোনা ও রুপো-সহ দুই নেপালি নাগরিককে আটক করেছে সশস্ত্র সীমা…

ByByNews Desk Aug 17, 2026

বীরভূমের তারাপীঠে পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুন, মৃত ৬; একাধিকের অবস্থা সংকটজনক

কলকাতা, ১৭ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে পাঁচতলা একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার…

ByByNews Desk Aug 17, 2026

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত কনস্টেবলের পরিবারকে ৩০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা বিজয়ের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের…

ByByNews Desk Aug 16, 2026

পুণেতে ২২ আগস্ট ‘ছাত্রদের গুঞ্জন’, শুধুমাত্র মেয়েদের জন্য: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার ঘোষণা করেছেন, আগামী ২২ আগস্ট…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top