News Flash

  • Home
  • দেশ
  • সুখাদ্যাভ্যাসে জোর দিলেন জে পি নাড্ডা, বললেন যকৃতের যত্ন নিন
Image

সুখাদ্যাভ্যাসে জোর দিলেন জে পি নাড্ডা, বললেন যকৃতের যত্ন নিন

নয়াদিল্লি, ২১ (হি.স.): সুখাদ্যাভ্যাসে জোর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা দেশবাসীর উদ্দেশ্যে তাঁর আহ্বান, যকৃতের যত্ন নিন। সোমবার দিল্লিতে অনুষ্ঠিত লিভার স্বাস্থ্যের সুস্থতা সম্পর্কিত শপথ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, “আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। প্রথমত, লিভার ভালো থাকলে, হজমশক্তি ভালো থাকে। লিভার ভালো থাকলে, ডিটক্সিফিকেশন হয় এবং শক্তি সঞ্চয়ও হয়। কিন্তু লিভার ভালো না থাকলে, আমাদের শরীর বিভিন্ন রোগে আক্রান্ত হবে। এটি হৃদরোগ, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ হতে পারে, এমনকি ক্যান্সারও আমাদের প্রভাবিত করতে পারে। তাই লিভারের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ এবং ভালো খাবার খাওয়া।”

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেছেন, “লিভারের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। সঠিক অভ্যাস এবং খাদ্যাভ্যাস-সহ একটি সুস্থ জীবনধারা – লিভারের স্বাস্থ্য বজায় রাখার মূল চাবিকাঠি।” কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এদিন লিভার স্বাস্থ্য বিষয়ক এক অনুষ্ঠানে, হজম, বিষমুক্তকরণ এবং রোগ প্রতিরোধের জন্য লিভারের যত্নের গুরুত্বের উপর জোর দেন। তিনি দীর্ঘমেয়াদী সুস্থতা এবং সচেতনতার জন্য একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণের মাধ্যমে লিভারের সমস্যাগুলি নিরাময়যোগ্য এবং চাপমুক্ত করার বিষয়টি তুলে ধরেন।

Releated Posts

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top