News Flash

  • Home
  • Uncategorized
  • আট বছর পর পুলিশের জালে ধর্ষণ মামলায় অভিযুক্ত ব্যক্তি
Image

আট বছর পর পুলিশের জালে ধর্ষণ মামলায় অভিযুক্ত ব্যক্তি

rapistনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৩০ নভেম্বর৷৷ বুধবার কৈয়াঢেপা টঙ্কামুড়া এলাকা থেকে এক যুবককে  গ্রেপ্তার করে৷ জানা যায়, মধুপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে  কৈয়াঢেপা টঙ্কামুড়া থেকে ধর্ষণ  কান্ডে অভিযুক্ত রঞ্জিত দেববর্মা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ৷ জানা যায় ২০০২ সালে রঞ্জিত দেববর্মার নামে ধর্ষণের দায়ে মামলা করা হয়৷ ২০০৭ সালে রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে ইউ/এস ৩৭৬ অফ আইপিএস অভিযোগ করা হয়েছে৷ যার কেইস নং এসটি ৩২(ডব্লিউটি/এ) অফ ২০০৭৷ সেই থেকে পুলশি ধর্ষণ মামলায় অভিযুক্ত রঞ্জিত দেববর্মাকে খঁুজছে৷ পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল রঞ্জিত৷ বুধবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে বাড়িতে হানা দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ গ্রেপ্তার করে মধুপুর থানায় নিয়ে আসা হয়৷ সেখান থেকে ধর্ষণের অভিযুক্ত রঞ্জিতকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে  যাওয়া হয়৷ সেখানে তাকে মেডিক্যাল করা হয়৷ মধুপুর থানার এএসআই সাধন দাস ও পুলিশবাহিনী রঞ্জিত দেববর্মাকে আগরতলা ২নম্বর কোর্টে নিয়ে যায়৷ এ ঘটনা নিয়ে  কৈয়াঢেপা টঙ্কামুড়ায় এলাকার লোকজনের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top