আগরতলা, ২০ এপ্রিল:গভর্নমেন্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সম্মেলন উপলক্ষে আজ আগরতলা জিবি হাসপাতালের অডিটোরিয়াম হলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উৎপল চাকমা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রক্তদান শিবিরে এদিন মোট ৪৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং রক্তদানের গুরুত্ব ও মানবিক দিকটি সকলের সামনে তুলে ধরেন। তিনি বলেন, রক্তদান জীবন বাঁচায়—এটা শুধু স্লোগান নয়, বাস্তব সত্য।
এছাড়া মেয়র রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং ভবিষ্যতেও আরও বেশি সংখ্যক মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি তিনি আগত অতিথিদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। আগামী দিনেও সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।

গভর্নমেন্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সম্মেলনে রক্তদান শিবির, অংশ নিলেন ৪৫ জন
Releated Posts
অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ
আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…
ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…
রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ
আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…
গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে
আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…


















