News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা রেলস্টেশন থেকে আটক ৩ বাংলাদেশি নাগরিক
Image

আগরতলা রেলস্টেশন থেকে আটক ৩ বাংলাদেশি নাগরিক

আগরতলা, ২০ এপ্রিল: গোপন খবরের ভিত্তিতে যৌথ অভিযানে আগরতলা রেলস্টেশন এলাকা থেকে শনিবার বিকেলে তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করল নিরাপত্তা বাহিনী। ধৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা ও দুই যুবক। অভিযোগ, তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেলস্টেশনে উপস্থিত হয়।

এদিন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় আগরতলা জিআরপি, আরপিএফ, বিএসএফ এবং গোয়েন্দা বিভাগের যৌথ দল। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মহিলা অভিযুক্ত কামরুন নেসা কলকাতা হয়ে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করছিলেন এবং অপর দুই যুবক— মোঃ ইসমাইল হোসেন ও মোহাম্মদ নুর হোসেন কলকাতা হয়ে চেন্নাই যাওয়ার ছক কষেছিল।

জিআরপি থানার পুলিশ টিম তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। জানা গেছে, এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত থাকতে পারে এবং পরবর্তীতে আরও গ্রেফতারির সম্ভাবনা রয়েছে। তদন্তকারী কর্মকর্তারা মনে করছেন, ধৃতদের থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে।

এ বিষয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। নিরাপত্তা সংস্থাগুলি এই ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top