News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ধিত হারে কেরোসিন মিলবে রেশনে
Image

বর্ধিত হারে কেরোসিন মিলবে রেশনে

keroseneনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ এতদ্বারা রাজ্যের গণবন্টনের আওতাধীন সকল রেশনকার্ডধারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কেন্দ্রীয় সরকার কর্তৃক রাজ্যের গণবন্টনের জন্য কেরোসিনের মাসিক বরাদ্দ গত অক্টোবর, ২০১৬ ইং মাস থেকে ১৮৩৬ কিলোমিটার থেকে ২৭৮৫ কিলোমিটার পুনঃনির্ধারণ করার পরিপ্রেক্ষিতে, বর্তমান মাস থেকে গণবন্টন ব্যবস্থায় কেরোসিনের মাথাপিছু মাসিক বরাদ্দ নিম্নলিখিত বর্ধিত হারে পুনঃ নির্ধারণ করা হয়েছে৷ উক্ত বরাদ্দকৃত তেল রেশনকার্ডধারীগণ আগামী ডিসেম্বর মাসের ১০ তারিখ পর্যন্ত সময়সীমার মধ্যে স্ব-স্ব রেশন দোকান থেকে সংগ্রহ করতে পারবেন৷ এই সম্পর্কে সংশ্লিষ্ট মহকুমা শাসকগণকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে৷ এই বরাদ্দ হবে নিম্নরূপ ঃ আগরতলা পুরনিগম এলাকার ক্ষেত্রে মাসিক বরাদ্দ -এ পি এল কার্ডধারী মাথাপিছু ৫০০ মিলিলিটার হিসাবে, প্রায়োরিটি গ্রুপ মাথাপিছু ৮০০ মিলিলিটার হিসাবে এবং রাজ্যের অন্যান্য এলাকার সকল রেশনকার্ডধারীগণ মাথাপিছু ৮০০ মিলিলিটার হিসাবে৷ খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top