News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাউন্ট এভারেস্ট জয়ের পথে ইতিহাস গড়ার দোরগোড়ায় ত্রিপুরার অরিত্র রায়
Image

মাউন্ট এভারেস্ট জয়ের পথে ইতিহাস গড়ার দোরগোড়ায় ত্রিপুরার অরিত্র রায়

আগরতলা, ১৭ এপ্রিল : ত্রিপুরার মানুষদের জন্য গর্বের মুহূর্ত—পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার লক্ষ্যের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন রাজ্যের প্রথম পর্বতারোহী অরিত্র রায়।

ইতিমধ্যেই তিনি সফলভাবে অভিযান সম্পন্ন করেছেন আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো এবং ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রাসে। এবার সেই অভিজ্ঞতা ও স্বপ্নকে সঙ্গী করে বাইসাইকেলে চেপেই এভারেস্ট অভিযানে বেরিয়ে পড়েন তিনি।

চলতি বছরের ১৬ই মার্চ অরিত্র রায় তাঁর এই ঐতিহাসিক যাত্রা শুরু করেন এবং বর্তমানে তিনি পৌঁছে গেছেন এভারেস্টের বেস ক্যাম্পে।

অভিযানের প্রতি তাঁর এই অদম্য সাহস ও দৃঢ়চেতা মনোভাব গোটা রাজ্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তাঁর সাফল্যের কামনায় শুভেচ্ছার বার্তা জানাচ্ছেন ত্রিপুরার বিভিন্ন প্রান্তের মানুষজন।

পরবর্তী লক্ষ্য এভারেস্টের শীর্ষচূড়া স্পর্শ করা—যেখানে পৌঁছালে ইতিহাস সৃষ্টি করবেন তিনি, ত্রিপুরা থেকে প্রথম এভারেস্টজয়ী হিসেবে। রাজ্যবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই গৌরবময় মুহূর্তের।

Releated Posts

উমাকান্ত একাডেমির ১৯৭৬ ব্যাচের প্রাক্তনীদের পুনর্মিলনী উৎসব, উপস্থিত মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রাজধানীর হোটেল সোনারতরীতে রবিবার অনুষ্ঠিত হলো উমাকান্ত একাডেমির ১৯৭৬ সালের ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের…

ByByReshmi Debnath Jun 22, 2026

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মনীষা দাসের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২১ জুন: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পুলিশ প্রশাসনের ভূমিকা এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রী মনীষা দাসের রহস্যজনক…

ByByReshmi Debnath Jun 21, 2026

কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষা

আগরতলা, ২১ জুন: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রবিবার রাজ্যের ১০টি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬-এর…

ByByReshmi Debnath Jun 21, 2026

গর্জি এলাকায় অটো ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের শিশুসহ ৬ জন আহত

উদয়পুর, ২২ জুন: গোমতী জেলার উদয়পুর মহকুমার গর্জি এলাকায় জাতীয় সড়কে অটো ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই…

ByByReshmi Debnath Jun 21, 2026
Scroll to Top