News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তীব্র খরার পর স্বস্তির বৃষ্টি, প্রাণ ফিরলো তেলিয়ামুড়ার কৃষিজীবনে
Image

তীব্র খরার পর স্বস্তির বৃষ্টি, প্রাণ ফিরলো তেলিয়ামুড়ার কৃষিজীবনে

তেলিয়ামুড়া, ১৭ এপ্রিল: দীর্ঘ তাপপ্রবাহ ও জলের তীব্র সংকটে যখন বিপর্যস্ত তেলিয়ামুড়ার কৃষিজীবন, ঠিক সেই সময়ই এক পশলা স্বস্তির বৃষ্টি যেন আশীর্বাদের মতো এসে হাজির। শুকিয়ে যাওয়া মাঠে নতুন প্রাণের সঞ্চার ঘটিয়ে কৃষকদের মুখে ফের হাসি ফোটাল বর্ষণ।

সূর্যের প্রখর তাপে পুড়ে যাওয়া জমি আর ফাটল ধরা ক্ষেতের চিত্র পাল্টে গেল মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে। তেলিয়ামুড়া মহকুমার বাইশগরিয়া, ব্রহ্মছড়া, হাওয়াইবাড়ি, তুইচিন্দ্রাই, খাসিয়া মঙ্গল, মোহরছড়া, কৃষ্ণপুর, মাইগঙ্গা ও মহারানীপুর সহ একাধিক কৃষিপ্রধান অঞ্চলে কৃষকদের মধ্যে দেখা গেল এক অন্যরকম চাঞ্চল্য ও উচ্ছ্বাস।

স্থানীয় এক কৃষকের কথায়, “যেন মাটি আবার কথা বলছে, শুকিয়ে যাওয়া জমি প্রাণ ফিরে পেয়েছে। আজকের এই বৃষ্টি আমাদের নতুন করে বাঁচার সাহস দিল।”

প্রসঙ্গত, এই অঞ্চলের অধিকাংশ পরিবার কৃষিনির্ভর। চলতি মরশুমে ধান, শাকসবজি ও মৌসুমি ফসলের চাষে মন দিয়েছিলেন তাঁরা। কিন্তু টানা অনাবৃষ্টিতে অনেক জমিতে ফাটল দেখা দেয়, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা গিয়েছিল। বহু কৃষক ইতিমধ্যে জমিতে চাষের জন্য বড় অঙ্কের টাকা বিনিয়োগ করলেও জল না থাকায় তা বৃথা মনে হচ্ছিল।

বৃষ্টির পরে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে। জমি যেমন সিক্ত হয়েছে, তেমনই কৃষকদের মনেও ফিরে এসেছে আশার আলো। যদি আবহাওয়া এমনই সহায়ক থাকে, তাহলে চলতি মরশুমে ভালো ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top