News Flash

  • Home
  • Uncategorized
  • কমলাসাগরে রাস্তা সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ
Image

কমলাসাগরে রাস্তা সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ

scamনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৮ নভেম্বর৷৷ নিম্নমানের কাজের ফলে আদর্শ কলোনির রাস্তাটি বেহাল অবস্থায়৷ খবর সূত্রে জানা যায় দীর্ঘ ৩ কিলোমিটার রাস্তাটি পিচের প্রলেপ উঠে গিয়ে বড় বড় গর্ত হয়ে যায়৷ যার ফলে এই এলাকার জনগণের চলাচলও যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে৷  রাস্তাটি কমলাসাগর বিধানসভারস্থিত আনন্দ চৌমুহনী হয়ে আদর্শ কলোনি পর্যন্ত ৩ কিলোমিটার৷ গত দুই বছর হয়েছে এই তিন কিলোমিটার রাস্তাটি নতুন সংস্কার করা হয়েছে৷ কিন্তু রাস্তাটি যখনই নতুন পিচের প্রলেপ দেওয়া হয়েছে তখনই এলাকাবাসী গুণগতমানের কাজ করা হচ্ছে  না বলে দাবি করেছিল৷ তার মধ্য দিয়ে এই রাস্তাটি কাজ করা হয়৷ বর্তমানে রাস্তাটি এখন ইটের সুকরিগুলি উঠে গিয়ে গর্তে পরিণত হয়৷ যার ফলে গাড়ি চালকদের এই রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে যায়৷ এই রাস্তাটি দিয়ে ৭০টি পরিবারের লোকজন যাতায়াত করতে হয়৷ রাজ্যের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি জরুরি রাস্তা৷ কিন্তু বর্তমান চলিত সরকার রাস্তার জন্য বড় বড় প্রকল্প হাতে নিয়ে কাজ করছে৷ গ্রামে গঞ্জেও দেখা যায় ইট ও পিচের  রাস্তাগুলি৷ কিন্তু দেখা যায় কিছু ভোগবাদী কিছু নেতার কারণে কিছু কিছু গ্রামে রাস্তাঘাটের সমস্যা সৃষ্টি হয়ে আছে৷ এসব সমস্যাগুলি নিয়ে যখন পঞ্চায়েতে জানানো হয় তখন পঞ্চায়েত নীরব ভূমিকা পালন করে যাচ্ছে৷ ঠিক সে রকম হল আদর্শ কলোনির রাস্তার বিষয়টা৷ রাস্তাটির  বিষয়ে পাথালিয়াদ্বার পঞ্চায়েত সচিব ও পঞ্চায়েত প্রধান সবিতা সরকারের কাছে বিষয়টি নিয়ে আলোচনা করা হলে পঞ্চায়েত সচিব ও প্রধান নীরব ভূমিকা পালন করে৷ পূর্ত দপ্তর ও এই রাস্তাটির  বিষয়ে কোনো রকম হেলদোল নেই৷ এলাকায় জনগণের দাবি রাস্তাটি যেন দ্রুত মেরামত করা হয়৷ তা না হলে আগামীদিনে তারা আরো বড় রকমের আন্দোলনের ভূমিকা নেবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top