News Flash

  • Home
  • দিনের খবর
  • ইডি-র বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে কংগ্রেস, চার্জশিটকে ”রাজনৈতিক” বলে আখ্যা
Image

ইডি-র বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে কংগ্রেস, চার্জশিটকে ”রাজনৈতিক” বলে আখ্যা

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় সরকার ও ইডি-র বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামল কংগ্রেস। বুধবার দিল্লি, মুম্বই-সহ দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নামেন কংগ্রেসের নেতা ও কর্মীরা। বহু জায়গায় কংগ্রেসের নেতা ও কর্মীদের আটক করেছে পুলিশ। প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মঙ্গলবার আদালতে চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই প্রথম বার তাঁদের বিরুদ্ধে কোনও মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। এরই প্রতিবাদে গর্জে উঠেছে কংগ্রেস।

কংগ্রেস কর্মীরা দিল্লিতে নিজেদের ২৪, আকবর রোড দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসের সামনে এবং সংশ্লিষ্ট রাজ্যগুলিতে জেলা পর্যায়ে কেন্দ্রীয় সরকারের অফিসের সামনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ করেছে কংগ্রেস। কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে বিক্ষোভকারী কংগ্রেস কর্মীদের দিল্লিতে তাদের দলীয় কার্যালয়ের বাইরে আটক করেছে পুলিশ। কেন্দ্রের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ চলাকালীন কংগ্রেস নেতা শচীন পাইলট বলেছেন, “এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা আছে। আমরা আইনিভাবে এর বিরুদ্ধে লড়াই করব। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিশানা করা হয়েছে। বিরোধীদের কণ্ঠস্বর দমন করার জন্য এটি করা হয়েছে।”

Releated Posts

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত কনস্টেবলের পরিবারকে ৩০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা বিজয়ের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের…

ByByNews Desk Aug 16, 2026

পুণেতে ২২ আগস্ট ‘ছাত্রদের গুঞ্জন’, শুধুমাত্র মেয়েদের জন্য: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার ঘোষণা করেছেন, আগামী ২২ আগস্ট…

ByByNews Desk Aug 16, 2026

ডেটিং অ্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে গুজরাটে যুবককে লুট, গ্রেফতার ৩

ভালসাদ, ১৬ আগস্ট (আইএএনএস): ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবককে নির্জন এলাকায় ডেকে নিয়ে গিয়ে মারধর ও ছুরি দেখিয়ে…

ByByNews Desk Aug 16, 2026

বিরোধীদের ‘দিমাগি নকশাল’ বলেননি প্রধানমন্ত্রী: কিরেন রিজিজুর স্পষ্টীকরণ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশালবাদ’ মন্তব্য নিয়ে বিরোধীদের তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই রবিবার স্পষ্টীকরণ দিলেন…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top