News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বুইসু উৎসব উপলক্ষে ত্রিপুরী সম্প্রদায়ের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
Image

বুইসু উৎসব উপলক্ষে ত্রিপুরী সম্প্রদায়ের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ এপ্রিল: বুইসু উৎসব উপলক্ষে ত্রিপুরী সম্প্রদায়ের নাগরিকদের প্রতি শুভেচ্ছা জানিয়েছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি শুভেচ্ছা বার্তায় লেখেন, ত্রিপুরী সম্প্রদায়ের সকল প্রিয়জনকে নববর্ষের শুভেচ্ছা। এই উপলক্ষ্যে, রাজ্য জুড়ে আয়োজিত তিন দিনের ঐতিহ্যবাহী ‘বুইসু মেলা’ সম্পর্কে জেনে আনন্দিত। রাজ্যের সাংস্কৃতিক গর্বকে পরিচয় করিয়ে দেওয়া এই উৎসবে সবাইকে শুভেচ্ছা।

তিনদিনের এই উৎসবের প্রতিটি উপাদান যেভাবে আমাদের সংস্কৃতিতে গেঁথে আছে তা বিস্ময়কর। প্রকৃতির আরাধনা ও তার প্রতি কৃতজ্ঞতা, প্রতিবেশী ও পরিবারের সঙ্গে সম্মিলিতভাবে এই উৎসব উদযাপন, সম্প্রদায়ের খাবার, ঐতিহ্যবাহী নাচ-গান এবং প্রবীণদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নববর্ষের সূচনা করার ঐতিহ্য, এই সব ভাব আমাদের সমৃদ্ধ সংস্কৃতির বৈশিষ্ট্য।

আমি আনন্দিত যে এই উৎসবের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সমৃদ্ধ ঐতিহ্য ও গৌরবময় ঐতিহ্য সম্পর্কে সচেতন করার সুযোগ পাচ্ছি। এছাড়াও বুইসুর মতো উৎসবগুলিও আমাদের ‘এক ভারত, সেরা ভারত’-এর চেতনাকে শক্তিশালী করে। এই উত্সবগুলি বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্যের প্রতীক, বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং ভ্রাতৃত্বের প্রচার করে।

তিনি আরও লেখেন,এই উৎসবের বার্তাকে ধারণ করে জাতির অগ্রযাত্রায় অবদান রেখে এগিয়ে যেতে হবে। সম্মিলিত শক্তিতে দৃঢ়প্রতিজ্ঞ জাতি উন্নতির নতুন উচ্চতা স্পর্শ করবে বলে আমার পূর্ণ বিশ্বাস।

এই নববর্ষ ত্রিপুরার সকল মানুষের জন্য সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করি। আবারো নববর্ষের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top